নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

বন্দরে আওয়ামীলীগ ও ছাত্রলীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:৪৪, ১৮ নভেম্বর ২০২৬

বন্দরে আওয়ামীলীগ ও ছাত্রলীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

বন্দরে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগ ও ছাত্রলীগের ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত হলেন, বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কল্যান্দী এলাকার মৃত আবুল হোসেন মিয়ার ছেলে  ৪ নং ওয়ার্ডের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন (৫৫) একই উপজেলার মুছাপুর ইউনিয়নের চর ইসলামপুর এলাকার মৃত মহিউদ্দিন মিয়ার ছেলে ছাত্রলীগ কর্মী মেহেদী হাসান  ওরফে উজ্জ্বল (৭)ক নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বন্দর থানার ২৫ নং ওয়ার্ডের দক্ষিণ লক্ষনখোলা এলাকার মোস্তাক আহাম্মেদ সাউদের ছেলে একই ওয়ার্ডের  স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আনিছুর রহমান টিটু সাউদ (৪৩) ও বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের ফুলহর এলাকার মৃত জয়নাল আবেদীন মিয়ার ছেলে আওয়ামীলীগ কর্মী কবির হোসেন (৪৮)।

গ্রেপ্তারকৃতদের বুধবার দুপুরে বন্দর থানার রুজুকৃত  সন্ত্রাস বিরোধী আইনের পৃথক ৩টি মামলায় আদালতে পাঠানো হয়েছে। এরআগে মঙ্গলবার দিবাগত রাতে বন্দর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

বন্দর থানার ওসি জামাল উদ্দিন এর সত্যতা নিশ্চিত করে জানান, আইন শৃঙ্খলা রক্ষার্থে পুলিশি অভিযান অব্যহত রয়েছে।  

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন