নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

সোনারগাঁয়ে পরিবেশ অধিদপ্তরের অভিযান, তাসনিম কেমিক্যালকে জরিমানা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:১৭, ১৮ নভেম্বর ২০২৬

সোনারগাঁয়ে পরিবেশ অধিদপ্তরের অভিযান, তাসনিম কেমিক্যালকে জরিমানা

সোনারগাঁয়ে পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের দায়ে তাসনিম কেমিক্যাল কমপ্লেক্স মিলস লিমিটেডকে ২০ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং এ ক্ষতিপূরণ ধার্য করে।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর বিভিন্ন ধারার আলোকে পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়। পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সরবরাহ করা তথ্য-উপাত্ত ও সুপারিশের ভিত্তিতে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ২০ হাজার টাকা ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন