নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

নিষিদ্ধ আ.লীগের কর্মসূচি ঘিরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ৩নং ওয়ার্ড যুবদলের নেতাকর্মীদের অবস্থান

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:২৯, ১৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:২৯, ১৯ নভেম্বর ২০২৬

নিষিদ্ধ আ.লীগের কর্মসূচি ঘিরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ৩নং ওয়ার্ড যুবদলের নেতাকর্মীদের অবস্থান

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির প্রতিবাদে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে অবস্থান নেন ৩নং ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মাদানী নগর এলাকায় অবস্থান নেন নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক আখতারুজ্জামান মৃধা, মহানগর যুবদলের সাবেক সদস্য মাঈনুল ইসলাম, ৩নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফারহান আহমেদ রুবেল, নারায়ণগঞ্জ মহানগর জিয়ামঞ্চের সাবেক সাধারণ সম্পাদক কাজী আনিছুজ্জামান তারিক, ৩নং ওয়ার্ড যুবদলের সাবেক সহ-সভাপতি দেলোয়ার হোসেন ভূইয়া ও ৩নং ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম-সম্পাদক ইমরান খাঁনসহ আরো অনেকে। 

এসময় যুবদলের নেতাকর্মীরা বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, তার জন্য যুবদলের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছেন। যুবদলের নেতাকর্মীরা রাত থেকেই নিজ নিজ এলাকায় পাহারা দিয়েছেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন