নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:৫৯, ১৯ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন— নাসিকের ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক নুর হোসেন (২৮), আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. আনামত উল্লাহ সোহেল (৩৪), সাবেক সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মকবুল হোসেন (৫৬), রাজধানী ঢাকার কলাবাগান থানা শাখার স্বেচ্ছাসেবক লীগের ১৭ নম্বর ওয়ার্ড সভাপতি মো. মোশারফ হোসেন (৫৫) এবং আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. আরিফ হাসান রকি (৩০)।

গ্রেপ্তারদের মধ্যে চারজন সিদ্ধিরগঞ্জ এলাকার বাসিন্দা এবং মো. মোশারফ হোসেন ঢাকার কলাবাগান এলাকার বাসিন্দা।

বুধবার (১৮ নভেম্বর) রাত থেকে আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল পর্যন্ত পুলিশ অভিযান চালিয়ে ওই পাঁচজনকে গ্রেপ্তার করে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মদাদুল হক জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন