শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:১৮, ২০ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:২৭, ২০ নভেম্বর ২০২৬
বিদ্যুৎ বিভাগ পরিচালিত ইলেক্ট্রিসিটি জেনারেশন বাংলাদেশ পিএলসি’র অধীন ইজিবি বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজিঃ নং বি-২২৪৩) এর কেন্দ্রীয় নির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের পাওয়ার ষ্টেশন এলাকায় এক আলোচনা সভায় আগামী এক বছরের (২০২৬-২৭) জন্য নতুন এ কমিটি ঘোষণা করা হয়।
এসময় পূর্বের কমিটি বিলুপ্ত করে ১৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। এতে মোঃ ফোরকান’কে সভাপতি এবং মোঃ শরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মোঃ জাকির হোসেন সরদার, মোঃ জহিরুল আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন ভূঁইয়া, মোঃ দেলোয়ার হোসেন, অর্থ সম্পাদক মোঃ আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ ইকরাম হোসেন, দপ্তর সম্পাদক মোহাম্মদ রুহুল্লাহ আল বেলাল, ক্রীড়া সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম রিয়াজ, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এস.এম মোর্তুজা মনসুর, শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন এবং প্রচার সম্পাদক মোঃ সাইফুল ইসলাম।
ইজিবি বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মোঃ ফোরকারেন সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জাতীয় বিদ্যুৎ শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিডিবি শাখার সাধারণ সম্পাদক এস.এম ফারুক হোসেন বাবুল, কেন্দ্রীয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (১৮৮৬) সাংগঠনিক সম্পাদক আনিছুজ্জামান প্রমূখ।