নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

বন্দরে ফ্যাসিস্ট সুমন প্রধানগংদের জমি দখল নিয়ে সংবাদ প্রকাশে ব্যাপক তোলপাড় 

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:৫৭, ২২ নভেম্বর ২০২৬ | আপডেট: ২০:৫৭, ২২ নভেম্বর ২০২৬

বন্দরে ফ্যাসিস্ট সুমন প্রধানগংদের জমি দখল নিয়ে সংবাদ প্রকাশে ব্যাপক তোলপাড় 

নারায়ণগঞ্জ বন্দরে ফ্যাসিস্ট সুমন প্রধান জাল দলিল সৃজন  করে সাধারণ মানুষের জমি দখল করার অভিযোগ উঠেছে শিরোনামে প্রকাশিত সংবাদে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। সংবাদ প্রকাশের পর ফ্যাসিস্ট সুমন প্রধান নিজেকে রক্ষা করা জন্য বিভিন্ন মহলে দৌড়ঝাপ শুরু করেছে বলে  খবর পাওয়া গেছে।

এলাকাবাসী অভিযোগ, গত ৫ আগস্টের পর ওসমান পরিবারের দোসর সুমন প্রধান রাতারাতি সরকার দলের  কতিপয় নেতার ছত্রছায়ায় বীরদর্পে ভূমিদস্যুতা চালিয়ে লাখ লাখ টাকার মালিক বনে গেছে।

ইতিপূর্বে ফ্যাসিস্ট সরকার শাসন আমলে  নারায়ণগঞ্জ সিটি কপোরেশনের ২৩ নং ওয়ার্ডের সাবেক পলাতক কাউন্সিলর দুলাল প্রধানের প্রভাবে অনৈতিক  কর্মকান্ড চালিয়ে সাধারণ মানুষের জীবন নিঃস্ব করে দেওয়ার অভিযোগ রয়েছে।

তার অনৈতিক কর্মকান্ড রুখবে কে এ নিয়ে উল্লেখিত এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে। 

ভুক্তভোগী অভিযোগ, সংশ্লিষ্ট আদালত কর্তৃক মামলার তদন্তে সুমন প্রধানের বিরুদ্ধে জাল দলিল তৈরি করার প্রমান পাওয়া গেলেও ভুক্তভোগীদের নানা ভাবে হুমকি ধমকি দিয়ে অবৈধ ভাবে জমি দখলে রাখার অপচেষ্টা চালানোর অভিযোগ রয়েছে ভূমিদস্যু সুমন প্রধান।

জানা গেছে, বন্দর উপজেলার ছোট বারিখালী মৌজার সিএস ও এসএ ৮ নং দাগে, আরএস ৯ নং দাগে জোতের মালিক নোয়াব আলী শেখ এর ক্রমওয়ারিশগণ অপ্রত্যাহার আমমোক্তার নামা দলিল নং- ৪৫২৩, তাং-০০/০০/০০ মূলে জনৈক দ্বীন ইসলামগংদের ৪৪ শতাংশ ভূমি সার্বিক তত্ত্বাবধানের জন্য হস্তান্তর করেন।

উক্ত ভূমি সুমনগং ১৯৩১ সনে ১১৩১ ও ১৯৩৫ সনে ৩৫৯২ নং দলিল মূলে নিজেদের দাবী করে আসছিল। এ বিষয়ে দ্বীন ইসলামগং বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট “বন্দর” আমলী আদালতে সিআর মামলা নং-২৯৯/২৫ দায়ের করে।

উক্ত মামলায় দীর্ঘ তদন্তের পর স্মারক নং- ২০৭৮/আর, তারিখ -০৯/১১/২৬ ইং মূলে ঢাকা সদর রেকর্ড রুমের সাব-রেজিস্টার অমায়িক বাবু নারায়ণগঞ্জ সিআইডির এসআই(নিরস্ত্র) মোঃ মহসিন ভূইয়া বরাবরে একটি প্রতিবেদন পাঠায়। যাতে বলা হয় ‘১৯৩১ খ্রিঃ ঢাকা সদর সাব-রেজিস্ট্রী অফিসে সর্বমোট প্রায় ৬৬১টি দলিল এবং ১৯৩৫খ্রিঃ সালে সর্বমোট প্রায় ৬৭৬টি দলিল রেজিস্ট্রী হইয়াছে।

’, ‘আপনার পত্রে চাহিত ঢাকা সদর সাব-রেজিস্ট্রী অফিসে ১৯৩১খ্রিঃ সালে ১১৩১নং এবং ১৯৩৫খ্রিঃ সালে ৩৫৯২ নং দলিলের কোন অস্তিত্ব নাই বিধায় চাহিত দলিল দুইটির কোন তথ্য সরবরাহ করা সম্ভব হইতেছে না।’, ‘বর্নিতাবস্থায়, সংশ্লিষ্ট বিষয়ে নিবন্ধন বিধিমালা, ২০১৪ এর বিধি ১০৯ অনুযায়ী কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করা হলো’।

এ খবর পাওয়ার পর জাল দলিল তৈরিকারী সুমনগং ভুক্তভোগীদের বিভিন্নভাবে হুমকি ধমকি দেওয়াসহ নিজেরা রেহাই পাওয়ার জন্য অপতৎপরতা চালাচ্ছে। এ বিষয়ে  ন্যায় বিচার প্রত্যাশা করছেন দ্বীন ইসলামগং।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন