নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

‎ফতুল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশ সদস্য খুন

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ০২:০৭, ২৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৪:০৯, ২৩ নভেম্বর ২০২৬

‎ফতুল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশ সদস্য খুন

‎অপরাধীদের তথ্য সংগ্রহ করতে গিয়ে শেষ পর্যন্ত নিজের প্রাণ বিসর্জন দিলেন পুলিশ সদস্য। রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় ঘটেছে চাঞ্চল্যকর এই ঘটনা।  
‎
‎জানা গেছে, সহকর্মীকে নিয়ে গোয়েন্দা তথ্য অনুসন্ধানে গিয়েছিলেন কনস্টেবল আনোয়ার হোসেন (৩২)। কিন্তু সেখানে ওত পেতে থাকা দুর্বৃত্তদের অতর্কিত হামলায় প্রাণ হারাতে হয় তাকে। 

সঙ্গে থাকা এএসআই আব্দুস সাত্তার দৌড়ে নিজ প্রাণ বাঁচাতে সক্ষম হলেও ছুরিকাঘাতে প্রাণ হারায় কনস্টেবল আনোয়ার। 
‎
‎পুলিশ সূত্রে জানা গেছে, শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই আব্দুস সাত্তার ও কনস্টেবল আনোয়ার হোসেন রাতে তথ্য অনুসন্ধানের উদ্দেশ্যে হাশেমবাগ এলাকায় যান। সেখানে একদল দুর্বৃত্ত তাদের ওপর চড়াও হয়। 

পরিস্থিতি বেগতিক দেখে এএসআই সাত্তার দৌড়ে সরে গেলেও আনোয়ারকে আটক করে দুর্বৃত্তরা। পরে তার বুকে ছুরিকাঘাত করা হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।”

তিনি আরও জানান, হাশেমবাগ এলাকায় মাদকের একাধিক স্পট রয়েছে। সেখানে আগেও পুলিশ অভিযান চালিয়ে মাদক উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তার করেছে। 

এই নৃশংস হামলার পেছনে কোনো চিহ্নিত মাদক কারবারি চক্র জড়িত রয়েছে কি না, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, চলতি বছরের মে মাসে একই এলাকায় এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মালিকানাধীন বাড়িতে লুটপাটের ঘটনার তদন্তে গিয়ে পাঁচজনকে আটক করেছিল ফতুল্লা মডেল থানা পুলিশ। 

সে সময় তাদের সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে ওই পাঁচ আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। 

অভিযুক্তদের বিরুদ্ধে মাদক কারবার ও কিশোর গ্যাং সংশ্লিষ্টতার সুনির্দিষ্ট অভিযোগ ছিল বলে জানিয়েছিল পুলিশ।
‎
‎স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, হাশেমবাগ এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের একাধিক আস্তানা সক্রিয় রয়েছে। এসব আস্তানায় অতীতেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে মাদক উদ্ধার ও সংশ্লিষ্টদের গ্রেপ্তার করেছে। 

ফলে পুলিশ সদস্যের ওপর এই হামলার পেছনে মাদক কারবারি কিংবা স্থানীয় অপরাধী চক্রের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। 
‎
‎দায়িত্ব পালন করতে গিয়ে একজন পুলিশ সদস্যের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।


‎
‎

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন