নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

রোড কার্টিং’র স্থানে সৃষ্ট খানাখন্দে দিনভর যানজট, ভোগান্তি

চাষাড়া-আদমজী ইপিজেড-শিমরাইল সড়কে ঢাকনাবিহীন ম্যানহোল, দুর্ঘটনার শঙ্কা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:৫২, ২৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ২০:৫২, ২৩ নভেম্বর ২০২৬

চাষাড়া-আদমজী ইপিজেড-শিমরাইল সড়কে ঢাকনাবিহীন ম্যানহোল, দুর্ঘটনার শঙ্কা

চাষাড়া-আদমজী ইপিজেড-শিমরাইল সড়কের ঢাকাগামী প্রবেশ মুখে একটি ম্যানহোলের ঢাকনা না থাকা ও সড়কের মাঝ দিয়ে ড্রেন নির্মাণের পর রোড কার্টিং এর স্থানে সংস্কার না করায়  চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে বিভিন্ন যানবাহন। দীর্ঘদিন ধরে ম্যানহোলটি এভাবে খোলা পড়ে থাকায় যেকোনো সময় বড় ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল।

অপরদিকে রোড কার্টিং এর কারণে তৈরী খানাখন্দে অটোরিকশা, সিএনজি ও বাস-ট্রাকের সৃষ্ট ঝাঁকুনিতে শিশু, বৃদ্ধ, অসুস্থ নারী-পুরুষদের চরম ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে।

অন্যদিকে সড়কের মাঝে ম্যানহোলের ঢাকনা না থাকা ও সড়কের মাঝ দিয়ে ড্রেন নির্মাণের পর রোড কার্টিং এর স্থান সংস্কার না করায় সৃষ্ট খানাখন্দে চলাচলত পরিবহনের কারণে দীর্ঘ যানজট দিনভর লেগেই থাকবে। যানজট নিরসনের কর্মীরা সব্বোর্চ্চ চেষ্টা চালিয়ে এ যানজট নিয়ন্ত্রনে ব্যার্থ হচ্ছেন।

সরেজমিনে দেখা যায়, গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার শ্রমিকবাহী বাস, ট্রাক, অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ি চলাচল করে। ঢাকাগামী প্রবেশমুখের মতো ব্যস্ত স্থানে ম্যানহোলটির ঢাকনা না থাকায় এবং পাশে সড়ক কাটিংয়ের অংশ সংস্কার না করায় সৃষ্ট খানখন্দে চালকদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। বিশেষ করে রাতের বেলায় বা বৃষ্টির সময় গর্তটি স্পষ্ট দেখা না যাওয়ায় যানবাহন উল্টে যাওয়ার ঝুঁকি কয়েক গুণ বেড়ে যায়।

এ বিষয়ে সচেতন মহল ক্ষোভ প্রকাশ করে বলেন, “জনগুরুত্বপূর্ণ এই সড়কে মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছে ঢাকনাবিহীন এই ম্যানহোল। এখানে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটলে বা প্রাণহানি হলে এর দায়ভার কে নেবে?”

সেখানে দীর্ঘদিন ধরে দায়িত্বরত কমিউনিটি পুলিশের লাইনম্যান রবিন জানান, ম্যানহোলটির ঢাকনা দীর্ঘদিন ধরে নেই এবং পাশের কাটা রাস্তাটিও সংস্কার করা হয়নি। দ্রুত এটি মেরামত করা না হলে যেকোনো মুহূর্তে বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে।

জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ও অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে অবিলম্বে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ অথবা তিতাস গ্যাস কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ ও সংস্কারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী চালক ও সাধারণ মানুষ।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন