নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

আদালতের আদেশ নিয়ে এই উচ্ছেদ অভিযান চালানোর দাবি

সিদ্ধিরগঞ্জে পুলিশের উপস্থিতিতে গভীর রাতে বসতবাড়ি গুড়িয়ে দেওয়ার অভিযোগ, পুলিশের অস্বীকার

ভূমিকম্প মনে করে ঘর থেকে বের হয়ে দেখি বেকু দিয়ে বাড়ি ভাঙছে : সুলতানা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:০১, ২৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:০৩, ২৪ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে পুলিশের উপস্থিতিতে গভীর রাতে বসতবাড়ি গুড়িয়ে দেওয়ার অভিযোগ, পুলিশের অস্বীকার

সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসাইন সরেজমিন পরিদর্শন করে বাড়ির লোকজনকে নিশ্চিন্তে থাকার আশ্বাস দিয়েছিলেন। পুলিশের আশ্বাস পেয়ে রাতে নিশ্চিন্তেই ঘুমিয়ে ছিলেন বাড়ির লোকজন। হঠাৎ রাত ৪ টায় বাড়িঘর কেপে উঠে। তখন ঘুম থেকে জেকে বাড়ির লোকজন মনে করছিল ভূমিকম্প হচ্ছে। 

ঘর থেকে বের হতেই আকাশ ভেঙে পড়ে তাদের মাথায়। ভূমিকম্প নয়, শতাধিক লোকজন সন্ত্রাসী কায়দায় বাড়িঘরে হামলা ও বেকু দিয়ে ভাঙচুর করছে।

বাড়ির লোকজনকে মাধর ও লুটপাট করে নিয়ে গেছে সবকিছু। নারী-পুরুষসহ আহত হয়েছে ৬ জন। তাদের মধ্যে জয়নাল আবেদীন অবস্থা গুরুতর। তুলে নিয়ে গেছে হাবিব আহমেদ নামে এক যুবককে। তিনি নিখোঁজ রয়েছেন। 

ভুক্তভোগীদের অভিযোগ, পুলিশের উপস্থিতে এ তান্ডব চালানো হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার টহল পুলিশ ঘটনাস্থলে দাড়িয়ে নিরব দর্শকের মত তাণ্ডবলিলা দেখেছে। সোমবার (২৩ নভেম্বর) গভীর রাতে নাসিক ১নং ওয়ার্ডের হীরাঝিল আবাসিক এলাকায় জয়নাল আবেদীনের আধাপাকা বাড়িতে এ তান্ডব চালানো হয়।

ভুক্তভোগী সুলতানা বলেন, প্রচন্ড শব্দ আর বাড়ি ঘর কেঁপে উঠায় ঘুম ভেঙে যায়। তখন মনে করেছিলাম ভূমিকম্প হচ্ছে। প্রাণ বাঁচাতে নাতিকে কোলে নিয়ে দ্রুত ঘর থেকে বের হয়ে যাই। বাইরে এসে দেখি রান দা, চাপাতি ও পিস্তলসহ শতাধিক লোক বাড়িতে হামলা করেছে। বেকু দিয়ে ভেঙে ফেলছে ঘরবাড়ি। তখন আমি ও আমার অন্য ভাই বোনসহ সবাই ডাক চিৎকার শুরু করি। 

এসময় টহল পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত থাকলেও সন্ত্রাসীরা তাদের সামনে আমাদের মারধর শুরু করে। আমরা পুলিশের সহায়তা চাইলেও তারা নিরব দর্শকের মত সন্ত্রাসীদের তান্ডব দেখছিল। সন্ত্রাসীরা আমার ছেলেকে ধরে নিয়ে গেছে। এরপরও আমরা রক্ষা পেতে ৯৯৯ সহ পুলিশকে বিভিন্নভাবে জানিয়েছি।

আরেক ভুক্তভোগী সুলতানা বেগমের ভাই গোলাম মোস্তফা বলেন, তার নানা কালাচান সরদার ওই জমির মালিক ছিলেন। প্রায় ৫০ বছর ধরে তারা জমিতে বাড়িঘর নির্মাণ করে বসবাস করে আসছেন।

তার মা জহুরা বিবি নানার ওয়ারিশ সূত্রে পাওয়া জমির পাশাপাশি অন্য ওয়ারিশদের কাছ থেকেও কিছু জমি কিনেছেন তিনি। সাড়ে ১২ শতাংশ জমিতে ২ ভাই ও ২ বোন মিলে চারটি বাড়ি নির্মাণ করেন। প্রতিপক্ষ সালে আহমেদ গংদের সঙ্গে এ জমি নিয়ে প্রায় ৩০ বছর ধরে মামলা চলছে।

তিনি আরো জানান, গত ৫ নভেম্বর রাত সাড়ে ১২ টায় নাসিক ৪ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনের নেতৃত্বে কয়েকশতাধিক লোক বেকু নিয়ে বাড়ি ভাঙতে গিয়েছিলেন।

তখন ৯৯৯ নাইনে ফোন করলে সিদ্ধিরগঞ্জ থানা পুরিশ ঘটনাস্থলে এসে বাড়িটি রক্ষা করেন। ওই ঘটনার পর বাড়ি রক্ষা ও জীবনের নিরাপত্তা চেয়ে সিদ্ধিরগঞ্জ থানা ও পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করা হয়। 

এর পরিপ্রেক্ষিতে সোমবার সন্ধ্যা ৭ টায় অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. শামীম হোসাইন সরেজমিন পরিদর্শনে আসেন। তিনি আমাদের আশ্বাস দিন আদালতের চুড়ান্ত রায় না হওয়া পর্যন্ত কেউ বাড়িতে হামলা কিংবা বেআইনিভাবে জমি দখল করতে পারবেনা। পুলিশ সুপারের আশ্বাস পেয়ে নিশ্চিন্ত হয়েছিলাম। 

কিন্তু পুলিশ সুপার পরিদর্শন করে চলে যাওয়ার পর রাত ৪ টায় স্বার্ণাকার শাহিন, সজিব, সবুজ, পেয়ার আলি ও বিল্লালের নেতৃত্বে দুআড়াইশ লোক দেশীয় ও আগ্নেয়াস্ত্রসহ বাড়িতে হামলা চালায়। তারা বেকু দিয়ে বাড়ির সকল বসতঘর ভেঙে ঘুড়িয়ে দিয়ে ১৪ ভরি স্বর্ণালংকরসহ মালামাল লুট করে নিয়ে যায়। 

হামলাকারীদের মারধরে দুজন ভাড়াটিয়াসহ ৬ জন আহত হয়েছে। তার বড় ভাই জয়নাল আবেদীনের অবস্থা গুরুতর। তাকে স্থানীয় প্রো-অ্যাকটিভ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ভাগিনা হাবিব আহমেদকে তুলে নিয়ে গেছে হামলাকারীরা। সে নিখোঁজ রয়েছে।

বাড়ির ভাড়াটিয়া প্রত্যক্ষদর্শী রিপা আক্তার বলেন, আমি ও আমার স্বামী জোবায়ের আহমেদকেও মারধর করা হয়েছে। আমি অনুরোধ করে বলেছিলাম যে, আমরা হলাম ভাড়াটিয়া। ১০ মিনিট সময় দেন আমাদের মালামাল সরিয়ে নেই। তারা কোন কথাই শোনেনি। 

এদিকে এ ঘটনার প্রতিবাদে দুপুর ১২টার দিকে ভুক্তভোগীরা ঘটনাস্থলের সমানের সড়ক অবরোধ করে মানববন্ধন করেছে। অপরদিকে পর বেলা আড়াইটার সময় জমির মালিক দাবিদার জমিলা খাতুন তার মেয়ে সামছুন নাহার ও শরীফ ভেন্ডার সিদ্ধিরগঞ্জে তাজ মহলে এক সংবাদ সম্মেলন করে গণমাধ্যম কর্মীদের জানান, তারা তাদের জমি দখল করতে আদালতের আদেশ নিয়ে রাত ৪ টায় উচ্ছেদ অভিযান চালান।

পরে তাদের কাছে আদেশের কপি, উচ্ছেদের সময় উপস্থিত পুলিশ কর্মকর্তা ও ম্যাজিস্ট্রের নাম জানতে চাইলে তার একটু বুজ পরামর্শের কথা বলে সড়ে পড়েন। 

এর ২০ মিনিট পর জমির অংশীদার দাবিদার সংবাদ সম্মেলনা উপস্থিত থাকা আজিম সাউদ নামে অপর একজন সাংবাদিকদের বলেন, আগে যারা যা বলছে তা ভুল বলছেন। আমরা কোনো উচ্ছেদ চালাইনি। শরীফ আমাদের কেউ না।

আপনাদের মাধ্যমে প্রশাসনকে জানতে এই জমির পকৃত মালিক আমরা। আমাদের জমি আমরা ফেরত চাই।

ঘটনাস্থলে উপস্থিত থাকার পরও বাড়ি ঘরে হামলা ভাঙচুরের বিষয়ে জানতে চাইলে রাতে হীরাঝিল এলাকায় টহলরত সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক তারেক সুমন বলেন, আমরা মাত্র ৩ জন পুলিশ সদস্য ছিলাম। হামলাকারীর সংখ্যা ছিল শতাধিক।

এ ঘটনা বিষয়ে জানতে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. এমদাদুল হককে একাধিকবার ফোন করা হলে তিনি রিসিভ করেননি। অভিযোগ রয়েছে ওসি মো. এমদাদুল হক নির্দিষ্ট কয়েকজন ছাড়া সহজেই গণমাধ্যম কর্মিদের ফোন রিসিভ করেন না। 

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. শামীম হোসেন বলেন, এই জমি নিয়ে বিরোধ ছিল। ভুক্তভোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং তাঁদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছিলাম।

রাত ৪টার দিকে বাড়ি ভাঙার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা পুলিশ পাঠিয়েছি। যারাই রাতের আঁধারে এ ধরনের ন্যক্কারজনক কাজ করেছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ-অপারেশন) তারেক আল মেহদী বলেন, ভোর ৪টার সময়ে ভাঙ্গার জন্য ভুক্তভোগী পরিবার ৯৯৯ এ ফোম করলে থানা থেকে পুলিশ পাঠানো হয়। পুলিশের উপস্থিতি কথাটি মিথ্যা।

জমি সংক্রান্ত ঝামেলা নিয়ে আগে থেকে আদালতে দেওয়ানী মামলা চললাম আছে। এখন যেহেতু ফৌজদারি অপরাধ হয়েছে সেক্ষেত্রে এ ঘটনায় ভুক্তভোগী এখন থানায় মামলা রুজু করাতে পারবেন।

যারাই রাতের আঁধারে এ ধরনের ন্যক্কারজন কাজ করেছে,তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 
 

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন