শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২১:১৪, ২৪ নভেম্বর ২০২৬
বন্দর থানার মূল ফটকের সামনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের চরম উদাসিনতার কারনে ময়লার ভাগাড়েপরিনত হয়েছে। রাস্তাটি নিয়মিত পরিস্কার পরিচ্ছন্ন না করায় দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনায় একাকার হয়ে আছে।
এসব ময়লা-আবর্জনা দিনের পর দিন স্তুপ আকারে পড়ে থাকার কারনে থানায় কর্মরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ স্থানীয় এলাকাবাসী চরম স্বাস্থ্যঝুকিতে রয়েছে।
সরজমিন ঘুরে দেখা গেছে, থানার রাস্তা দিয়ে প্রতিদিন শতশত মানুষ প্রয়োজনীয় কাজের জন্য শহরমুখী হতে হয়। এ ছাড়াও প্রতিদিন সেবা নিতে আসা শতশত সাধারণ মানুষ ও মেরিন টেকনোলজির শিক্ষার্থীরা একই পথ ব্যবহার করে আসছে।
সোনাকান্দা চৌধুরীপাড়া এলাকার বাসিন্দারা রাস্তার পাশে যেখানে সেখানে বসত বাড়ির আবর্জনা ফেলে রেখে পরিবেশ দূষণ করে চলছে। ময়লা আবর্জনার দুর্গন্ধে সাধারণ জনগনের চলাচলে মারাত্মক ভাবে বাধাগ্রস্থ হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে থানায় সেবা নিতে আসা জনৈক নারী জানান,সিটি কর্পোরেশন বড় বড় রাস্তা করেছে ঠিকই কিন্তু থানার রাস্তার পাশে কোন ডাস্টবিনের ব্যবস্থার কোন বালাই নেই। পরিচ্ছন্নকর্মীরাও ঠিকমতো কাজকর্ম না করার কারণে প্রতিদিনই ময়লা-আবর্জনা স্তুপ আকারে রাস্তায় রাস্তায় পড়ে থাকে।
স্থানীয়রা জানান, কে বলবে এসব সমস্যার কথা কার কাছে বলবে বলার মানুষটিও আমরা খুঁজে পাইনা। আগে কাউন্সিলর ছিল কিছু বলতে পারতাম এখনতো তাও নেই। বিষয়টি সিটি কর্পোরেশনের উর্দ্ধতন কর্মকর্তাদের দৃষ্টি গোচরে আসা উচিত।
বন্দর থানার ওসি জামাল উদ্দিন জানান, বিষয়টি নজরে আসার পর বাড়িওয়ালাদের দৃষ্টি আকর্ষণের জন্য সর্তকতা বিজ্ঞপ্তি টানানো হয়েছে। এ ছাড়াও সিটি করপোরেশন পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মীদের সাথে যোগাযোগ করার চেষ্টা চলছে।