নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

বসতবাড়ি গুঁড়িয়ে দেয়ার সঙ্গে জড়িতরা কেউ ছাড় পাবে না : এমপি মান্নান

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:৩২, ২৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:৩৯, ২৪ নভেম্বর ২০২৬

বসতবাড়ি গুঁড়িয়ে দেয়ার সঙ্গে জড়িতরা কেউ ছাড় পাবে না : এমপি মান্নান

সিদ্ধিরগঞ্জে রাতের আঁধারে বুলডোজার দিয়ে বসতবাড়ি গুড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানার ওসিকে নির্দেশ দিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় ঘটনাস্থল পরিদর্শন শেষে এ নির্দেশ দেন তিনি।

পরিদর্শনের সময় ক্ষতিগ্রস্তদের কাছ থেকে ঘটনার বর্ণনা শুনে আজহারুল ইসলাম মান্নান বলেন, এমন ন্যাক্কারজনক ঘটনা যারা ঘটিয়েছে, তাদের ছাড় দেওয়া হবে না। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের প্রতি সার্বক্ষণিক নজর রাখার জন্য সিদ্ধিরগঞ্জ থানার ওসিকে তাৎক্ষণিক পুলিশ মোতায়েন করার নির্দেশ দেন তিনি। পাশাপাশি স্থানীয় বিএনপি নেতাকর্মীদেরও একই নির্দেশ দেন।

ক্ষতিগ্রস্তরা সংসদ সদস্যের কাছে অভিযোগ করেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবির ছেলে রবিন, স্বর্ণকার শাহিন, সজিব, সবুজ, পেয়ার আলি ও বিল্লালসহ শতাধিক লোক বাড়িতে হামলা চালায়। পরে এমপির উপস্থিতিতে হামলাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন এলাকার লোকজন।

এর আগে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে সান্ত্বনা দিয়ে হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান তিনি।

উল্লেখ্য, সিদ্ধিরগঞ্জের হীরাঝিল আবাসিক এলাকায় জয়নাল আবেদীনের আধাপাকা বাড়িটি ভোর রাতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হামলা ও লুটপাট চালানো হয়।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন