শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ০২:১৫, ২৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ০২:১৭, ২৫ নভেম্বর ২০২৬
সিদ্ধিরগঞ্জে জমি বিক্রি করে অন্যত্র চলে যেতে রাজি না হওয়ায় একটি পরিবারের বসতবাড়ি ও স্বজনদের স্থাপনা রাতের আধারে ভেকু (এক্সকাভেটর) দিয়ে গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা দায়ের হয়েছে। মামলায় ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হলেও মঙ্গলবার রাত পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
উল্টো ঘটনার পর রাতে ঘটনাস্থল ভুক্তভোগীর বাড়ি পরিদর্শনে আসা সংসদ সদস্য ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সাথেই মামলার এজাহারভুক্ত আসামিদের প্রকাশ্যে দেখা যাওয়ায় এ নিয়ে এলাকায় তীব্র ক্ষোভ ও আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। প্রশ্নবিদ্ধ হয়েছে পুলিশের ভুমিকা।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্যের পরিদর্শনের সময় তাঁর সাথেই মামলার ১৩ নম্বর আসামি সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুববিষয়ক সম্পাদক মো. মাহাবুব এবং ১২ নম্বর আসামি মো. প্রিতমের বাবা ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম রবি প্রকাশ্যে ঘটনাস্থলে ঘুরে বেড়িয়েছেন। অথচ পুলিশ এ বিষয়ে নিরব ভুমিকা পালন করছে।
এঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের প্রশ্ন, পুলিশের সাথেই যদি মামলার আসামিরা এভাবে ঘুরে বেড়ান, তবে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার কতটুকু নিশ্চিত হবে, তা নিয়ে গভীর অনিশ্চয়তা রয়েছে।
স্থাণীয়দের অভিযোগ, এই মাহাবুব সাবেক এমপি গিয়াসউদ্দিনের সাথে থেকে পুরো এলাকায় আধিপত্য বিস্তার করত। এমন কোনো অপকর্ম নেই যা মাহবুব ও তার সিন্ডিকেট না করে ছিলো । তাদের অত্যাচারে অতিষ্ট হলেও ভযে কেউ মুখ খুলতে সাহস পেতনা।
বিএনপি থেকে গিয়াসউদ্দিনের পতন হলে মাহাবুব তার ছায়াস্থল থেকে নতুন করে নানা কৌশলে এমপি মান্নানের ছত্রছায়ায় আছেন বলে স্থানীয়দের বুজিয়ে থাকে। এরপর আবার নেমে পড়ে পুরোনো অপকর্মে।
অপরদিকে, মনিরুল ইসলাম রবির ছেলে প্রিতম ১নং ওয়ার্ডে এজজন সন্ত্রাসী ও শীর্ষ মাদকের ডিলার হিসেবে পরিচিত। সিদ্ধিরগঞ্জ ও এরআশপাশ এলাকায় মাদক সরবাহ, পাইকারী ও খুচরা বেচাকেনার মূলহোতা এই প্রিতম। এলাকার বিভিন্ন অপরাধীরা তার শেল্টারে অপরাধ কর্মকান্ড করে থাকে।
ভুক্তভোগীরা বলছেন, আমরা সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপর ভরষা করতে পারছিনা। এরআগেও তিনবার অভিযোগ করেছি। পুলিশ কোনো ভুমিকা রাখেনি। উল্টো অপরাধীদের সাথে সখ্যতা গড়ে তুলেছে। আমরা নিরাপত্তহীনতায় রয়েছি। পু
লিশ যদি অপরাধীদের সাথে সখ্যতা না করে আমাদের পূর্বের অভিযোগগুলোর যথাযথ ব্যবস্থা নিতো তাহলে আজ রাতের আধারে এতো বড় তান্ডবের ঘটনা ঘটনা।
পুলিশের আশ্বাস পেয়ে তার এই নির্মম ধ্বংসযজ্ঞ চালিয়ে আমাদের নিঃস্ব করে দিয়েছে। আমরা শুধু প্রাণে বেঁচে আছি, আমাদের সবশেষ হয়ে গেছে। এ ঘটনায় ক্ষয়ক্ষতি ও লুট হওয়া সম্পদের পরিমাণ ১ কোটি ৫২ লাখ টাকার বেশি বলে তারা দাবি করেন।
এ সময় ভুক্তভোগীরা এর সুষ্ঠু বিচার ও ক্ষতিপূরণ পেতে প্রধানমন্ত্রী ও আইনশৃংখলা বাহিনী এসআরবি-পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ ও সরাসরি নজরদারি দাবি করেন।
মামলা সূত্রমতে, বসতবাড়ি ও স্থাপনা ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় স্বর্ণালংকার, আসবাবপত্র, মূল্যবান মালামাল ও জমির মূল দলিলসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র লুটেরও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
মামলার এজাহার ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, জমি বিক্রি করে অন্যত্র চলে যেতে রাজি না হওয়ায় সোমবার (২৪ নভেম্বর) দিবাগত রাতের শেষভাগে ভোর ৪টার দিকে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকার ৮ নম্বর রোডের মা ভিলা নামের বাড়িতে এ তাণ্ডব চালানো হয়। এ ঘটনায় বাড়ির মালিক সুলতানা ওমর স্বাধীনা (৫৫) বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
মামলায় নাম উল্লেখ করা ১৪ আসামি হলেন—মো. শাহিন স্বর্ণকার (৪০), মো. সজীব (৪০), নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের সভাপতি মো. গোলাম মোস্তফা সুমন (৪০), মো. বিল্লাল (৩২), ছাত্রদল নেতা মো. কাদের (৩০), সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রবিন (২৮), মো. মেহের আলী (৩৫), মোহাম্মদ আলী (৩০), মো. সবুজ (২৮), মো. হৃদয় (২৫), মো. শরীফ (২৭), মো. প্রিতম (২৫), সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুববিষয়ক সম্পাদক মো. মাহাবুব (৩৫) ও মো. জসিম (৬০)।
ভুক্তভোগী সুলতানা ওমর স্বাধীনা (৫৫) বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
মামলায় এজাহারনামীয় ১৪ জন আসামি হলেন, মো. শাহিন (৪০), মো. সজীব (৪০), মো. গোলাম মোস্তফা সুমন (৪০), মো. বিল্লাল (৩২), মো. কাদের (৩০), মো. রবিন (২৮), মো. মেহের আলী (৩৫), মোহাম্মদ আলী (৩০), মো. সবুজ (২৮), মো. রিদয় (২৫), মো. শরীফ (২৭), মো. প্রিতম (২৫), মো. মাহাবুব (৩৫) ও মো. জসিম (৬০)। এ ছাড়া আরও ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
এজাহারে সুলতানা উল্লেখ করেন, স্বামী মারা যাওয়ার পর তিন সন্তানকে নিয়ে দীর্ঘদিন ধরে তিনি ওই বাড়িতে বসবাস করছেন। প্রায় ছয় মাস ধরে অভিযুক্তদের একজন শাহিন জমি বিক্রি করে অন্যত্র চলে যাওয়ার জন্য চাপ দিয়ে আসছিলেন। এতে রাজি না হওয়ায় তাঁকে বিভিন্নভাবে হয়রানি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
সুলতানার অভিযোগ, ঘটনার রাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ভেকু ও ট্রাকসহ অভিযুক্তরা বাড়িতে প্রবেশ করেন। পরে ভেকু দিয়ে চার কক্ষবিশিষ্ট টিনশেড বসতবাড়িটি গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় ফ্রিজ, ওয়াশিং মেশিন, ল্যাপটপ, স্মার্টফোন, আসবাবপত্র, পোশাক ও প্রায় ১০ ভরি স্বর্ণালংকার লুট করা হয়। পাশাপাশি বাড়ির মূল দলিলসহ গুরুত্বপূর্ণ কাগজপত্রও নিয়ে যাওয়া হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
একই সময়ে তাঁর বড় ভাই মো. জয়নাল আবেদীন ভূঁইয়ার বাড়িতে ভাঙচুর চালিয়ে সাত ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করা হয় বলে অভিযোগ রয়েছে।
ছোট ভাই গোলাম মোস্তফা ভূঁইয়ার সাত কক্ষবিশিষ্ট টিনশেড ও ভবনসংবলিত বেকারিটিও ভেকু দিয়ে ধ্বংস করা হয়। এতে প্রায় ৭৬ লাখ টাকার যন্ত্রপাতি ও মালামাল এবং ক্যাশবক্সে থাকা ৪৫ হাজার টাকা লুট হয়েছে বলে দাবি করেছেন সুলতানা।
ভুক্তভোগীদের অভিযোগ, হামলার সময় বাড়ির ভাড়াটিয়া ও বেকারির কর্মচারীরা বাধা দিতে গেলে তাঁদের মারধর করা হয়। কয়েকজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার পাশাপাশি প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ছেড়ে চলে যায়।