শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:২২, ২৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:২২, ২৫ নভেম্বর ২০২৬
অবশেষে গ্রেপ্তার হয়েছেন সিদ্ধিরগঞ্জের মিতালি মার্কেটের ত্রাস, ফ্যাসিস্ট দোসর হত্যাসহ একাধিক মামলার আসামি জয়নাল আবেদীন ফারুক।
বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মমিনের নেতৃত্বে একটি দল সাইনবোর্ড এলাকা থেকে ফারুককে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার জয়নাল আবেদীন ফারুক ফতুল্লার মাহমুদপুর এলাকার নূরুল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জয়নাল আবেদীন ফারুক মিতালি মার্কেক দোকান মালিক সমিতির সাবেক ক্যাশিয়ার। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ফারুক মিতালি মার্কেটে আধিপত্য বিস্তার করে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ ও কোটি কোটি টাকা চাঁদাবাজি করেছে। সে সময় মার্কেটে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল ফারুক।
মাদক ব্যবসায়ী ও চোর ছিনতাইকারীদের নিয়ে গড়ে তুলেছিল শক্তিশালী একটি সন্ত্রাসী বাহিনী। দেশের পটপরিবর্তনের পর ফারুকের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা হয়। তখন তিনি এলাকা ছেড়ে আত্নগোপন করেন।
কয়েক মাস আগে এলাকায় ফিরে এসে তার আগের বাহিনীকে সক্রিয় করে আবার মার্কেটের আধিপত্য বিস্তার করার অপচেষ্টা চালায়। ফলে আতঙ্কিত হয়ে উঠে মার্কেটের সাধারণ ব্যবসায়ীরা। ফলে ফারুকের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে মিতালি মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে আসে।
ডিবি পুলিশের ওসি মমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও জানান, ফারুকের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানায় একাধকি মামলা রয়েছে। ওই মামলাগুলো নিয়ে কাজ করছে পুলশি।