নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

মানবিক সহায়তায় যুবদল নেতা খাইরুল ইসলাম সজিব

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:৪৮, ২৭ নভেম্বর ২০২৬

মানবিক সহায়তায় যুবদল নেতা খাইরুল ইসলাম সজিব

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের রাজনৈতিক সচিব ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিবের ব্যক্তিগত উদ্যোগে এক অসহায় ও অসুস্থ অটোচালকের পাশে দাঁড়ানো হয়েছে।

এই উদ্যোগের অংশ হিসেবে অসুস্থ অটোচালক আলেকের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন পিরোজপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আলিনুর বেপারী।

সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা হাসান বশরী, পিরোজপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আল-আমিন বেপারী এবং যুবদল নেতা আফসার হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন