শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২১:২৭, ২৭ নভেম্বর ২০২৬
ফতুল্লায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে দাড় করানো একটি মিনি ট্রাকে (ঢাকা মেট্টো ন ১৯-৭৬০২) আগুন দিয়েছে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা। তবে স্থানীয়রা সাথে সাথে বিষয়টি বুজতে পেরে এগিয়ে গেলে তারা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা সাথে সাথেই আগুন নিভিয়ে ফেলে।
শুক্রবার (২৭ নভেম্বর) বেলা সোয়া তিনটার দিকে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে ফতুল্লার ভুইঘর কাজীপাড়া বাইতুল রাইয়ান জামে মসজিদের সামনে ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সোয়া ৩টার দিকে নারায়ণগঞ্জ থেকে আসা একটি মোটর সাইকেলে থাকা দুই ব্যক্তি রাস্তার পাশে পার্কিং করা মিনি ট্রাকটিতে পের্ট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে।
দুর থেকে দেখতে পেয়ে কয়েকজন স্থানীয় পথচারি দৌড়ে মোটর সাইকেল আরোহী দুর্বৃত্তদের থামানোর জন্য এগিয়ে গেলে তারা সাইনবোর্ডের দিকে পালিয়ে যায়। সাথে সাথে তারা আগুন নিভিয়ে ফেলে। ফলে খুব বেশী ক্ষয়ক্ষতি হয়নি।
ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন জানান, সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে এসে দেখনে পান স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেছে। তার দাবী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটির সাথে থাকা জড়িতরাই অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়ে পালিয়েছে।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়ে।