নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে নুরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

প্রকাশ: ২৩:০৮, ২৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ২৩:০৮, ২৭ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে নুরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নুরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার দ্বিতীয় বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে নাসিক ৪ নম্বর ওয়ার্ডের উত্তর আজিবপুরে অবস্থিত মাদ্রাসা প্রাঙ্গণে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং কোরআন শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদ্রাসার প্রিন্সিপাল কারী মোহাম্মদ আলী মোরতুজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের আহ্বায়ক টিএইচ তোফা।

এ সময় আরও উপস্থিত ছিলেন কোনাপাড়া জামে মসজিদের সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন সাউদ, সহ-সভাপতি আনোয়ার হোসেন আনু, সদস্য আব্দুল কুদ্দুস, কোষাধ্যক্ষ আনোয়ারা হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম রুপা এবং মসজিদের ইমাম মোস্তাকিম।

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে টিএইচ তোফা বলেন, “শিক্ষার্থীদের মেধা বিকাশ ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরআন শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে এবং সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, “এই মাদ্রাসায় অনেক এতিম শিক্ষার্থী রয়েছে। এখান থেকে প্রতি বছর প্রায় ১০ থেকে ১২ জন শিক্ষার্থী হাফেজ হয়ে বের হয়। তাই মাদ্রাসাটির প্রতি সবার বিশেষ নজর দেওয়া প্রয়োজন। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান মাদ্রাসাটিকে সাহায্য-সহযোগিতা করতে চাইলে বিকাশ বা নগদ নম্বর ০১৮১১২০৯৩২৫-এ যোগাযোগ করতে পারেন।
 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন