শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২৩:১৯, ২৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ০০:১৫, ২৮ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য, অগ্নিসংযোগ ঠেকাতে এলাকার বিভিন্ন পাড়া-মহল্লা, গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় রাতের বেলায় অবস্থান নেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল প্রধান ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মাসুদুর রহমান মাসুদের নেতৃত্বে জালকুড়ি বাসস্ট্যান্ড, জালকুড়ি কড়ইতলা ও এলাকার পাড়া-মহল্লা অবস্থান নেন নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল প্রধান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ব্যক্তিগত/বিশেষ সহকারী সেলিম হোসেন দিপু, সেলিম শেখ, ৯নং ওয়ার্ড যুবদলের সাবেক সহ-সভাপতি মোক্তার হোসেন, মাসুম, ৯নং ওয়ার্ড শ্রমিকদলের আহ্বায়ক মনির হোসেন, আফজাল হোসেন, মোহাম্মদ আলী, মহারাজ, আবুল কালাম, সেলিম আলী আজম, তনু পাগলা, ঋতু , শ্যামল ও রাহিমসহ আরো অনেকে।
এসময় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মাসুদুর রহমান মাসুদ বলেন, আমাদের নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নির্দেশে দিন এবং রাতে আমরা সড়কে অবস্থান করছি।
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যে কোনো ধরনের অরাজকতা ঠেকাতে আমরা প্রস্তুুত আছি । দেশের মানুষের জানমালের নিরাপত্তা দিতে আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করছি।