নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

বন্দরে মাটির নিচে গোপন সুড়ঙ্গ থেকে মাদক-টাকা উদ্ধার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৬:৪৩, ২৮ নভেম্বর ২০২৬

বন্দরে মাটির নিচে গোপন সুড়ঙ্গ থেকে মাদক-টাকা উদ্ধার

নারায়ণগঞ্জের বন্দরে গ্যারেজের মেঝের নিচে সুড়ঙ্গসদৃশ গোপন কুঠুরি তৈরি করে মাদক মজুতের অভিনব কৌশল নিয়েছিল বাবা-ছেলে। তবে শেষ রক্ষা হয়নি। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই কুঠুরি খুঁড়ে ৯৯ বোতল অবৈধ মাদক ‘স্কাফ’ ও মাদক বিক্রির ২ লাখ ৭৩ হাজার ৭০০ টাকা উদ্ধার করেছে এসআরবি-১১।

এ ঘটনায় মাদক কারবারে জড়িত বাবা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন বন্দর উপজেলার মোছাপুর ইউনিয়নের জগীপাড়া এলাকার আব্দুল করিম (৬০) ও তার ছেলে মো. মাসুম (৩২)।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত সোয়া ১২টার দিকে বন্দর উপজেলার লাঙ্গলবন্দ এলাকায় আসামিদের মালিকানাধীন একটি গ্যারেজে এ অভিযান চালানো হয়।

এসআরবি-১১-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মো. হানিন আল তুরাবি বলেন, নজরদারি এড়াতে মাদক কারবারিরা গ্যারেজের মেঝের নিচে সুড়ঙ্গসদৃশ ঝুঁকিপূর্ণ ও গোপন চেম্বার তৈরি করে দীর্ঘদিন ধরে সেখানে বোতলজাত মাদক মজুত করে আসছিল। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই গোপন কুঠুরির সন্ধান পাওয়া যায় এবং মাদকসহ বাবা-ছেলেকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

অভিযান শেষে গ্রেপ্তার বাবা-ছেলেকে উদ্ধার করা মাদক ও জব্দ করা টাকাসহ বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন