নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

ফতুল্লায় সেলুনে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৫

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৩:৫৮, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০০:০০, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

ফতুল্লায় সেলুনে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৫

ফতুল্লায় তিতাস গ্যাসের পাইপ লাইনের লিকেজ থেকে চুল কাটার একটি সেলুনে ভয়াবহ বিস্ফোরণে শিশু সহ অন্তত ৫জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে রাজধানির জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি  ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছে। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে সাড়ে পাঁচটায় সদর উপজেলার ফতুল্লা থানাধিন সস্তাপুর এলাকায় ঢাকা টেক্সটাইল মিল সংলগ্ন নরসুন্দর মিন্টুর সেলুনে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সস্তাপুর গাবতলা থেকে কাষ্টমের মোড় পর্যন্ত সড়কের বাম পাশে মাটির নীচে তিতাস গ্যাসের সংযোগ পাইপে লিকেজ রয়েছে। স্থানীয়দের ধারণা, সেই লিকেজ থেকে গ্যাস বের হয়ে মিন্টুর সেলুনে জমে ছিলো।

সেই গ্যাস বিকট শব্দে বিস্ফোরণ হয়ে নরসুন্দর মিন্টু ও পথচারী শিশু সহ ৫ জন দগ্ধ হয়েছেন। দগ্ধ অন্যদের নাম তাৎক্ষনিক পাওয়া যায়নি। দগ্ধদের মুখমন্ডল ও চুল সহ শরীরের বিভিন্ন স্থান পুড়ে গিয়েছে। 

এ বিষয়ে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন কোং লিমিটেড ফতুল্লা অঞ্চলের ব্যবস্থাপক আতিকুর রহমান বলেন, "বেশ কিছুদিন আগে থেকেই বিভিন্ন স্থানে দীর্ঘদিনের পুরনো পাইপ লাইনের লিকেজ মেরামতের কাজ চলমান আছে। আজকের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের টিম পাঠানো হয়েছে।

তবে আমাদের তিতাসের অধিকাংশ কর্মকর্তারা গতকাল ভোর থেকে গভীর রাত পর্যন্ত নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে দায়িত্ব পালন করেছেন। এই মূহুর্তে আমাদের জনবল কম। তারপরেও আমরা বিষয়টি মেরামতের চেষ্টা করছি"। 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন