নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

বিএনপির নিরঙ্কুশ বিজয়ে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের দোয়া

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৮:৪৭, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

বিএনপির নিরঙ্কুশ বিজয়ে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের দোয়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নিরঙ্কুশ বিজয় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ‎একই সঙ্গে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করা হয়।

‎শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ফতুল্লা বিসিক ২নং গলিতে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহাম্মুদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশবাসীর শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি কামনায় দোয়া পরিচালনা করা হয়।

‎দোয়া মাহফিল পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে স্বেচ্ছাসেবক দলের নেতারা বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের ফলাফল হিসেবে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিএনপিকে চতুর্থবারের মতো রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত করেছে।

‎তারা বলেন, বিএনপির চেয়ারম্যান জননেতা তারেক রহমান এখন প্রধানমন্ত্রী হবেন।এখন দলের নেতাকর্মীদের দায়িত্ব হলো সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দেশ পরিচালনায় সহযোগিতা করা এবং জনগণের আস্থা অক্ষুণ্ণ রাখা।

নেতারা আরও বলেন, “কে ধানের শীষে ভোট দিয়েছেন আর কে দেননি—সেটি বিবেচ্য নয়। দেশ পরিচালনার দায়িত্ব এখন সবার জন্য সমান। জনগণ যে প্রত্যাশা নিয়ে বিএনপিকে নির্বাচিত করেছে, তা বাস্তবায়নে দলকে আন্তরিকভাবে কাজ করতে হবে।” তারা অতীত থেকে শিক্ষা নিয়ে গণতান্ত্রিক ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার আহ্বান জানান।

‎ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহাম্মুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহাবুব রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মদ ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান বাবু। এছাড়াও স্বেচ্ছাসেবক দল, যুবদল, কৃষকদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন