নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাং ‘টেনশন’ গ্রুপের প্রধান সীমান্তকে গণপিটুনি, পুলিশে সোপর্দ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ০৮:০৬, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০৮:৪৫, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাং ‘টেনশন’ গ্রুপের প্রধান সীমান্তকে গণপিটুনি, পুলিশে সোপর্দ

সিদ্ধিরগঞ্জের আলোচিত দূধর্ষ কিশোর গ্যাং ‘টেনশন’ গ্রুপের প্রধান রাইসুল ইসলাম সীমান্তকে গণপিটুনি দিয়ে  পুলিশে সোপর্দ করেছে জনতা।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টায় নাসিক ২ নম্বর ওয়াের্ডের মিজমিজ মাদরাসা রোড এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার রাইসুল ইসলাম সীমান্ত সিদ্ধিরগঞ্জ থানা সেচ্ছাসেবক লীগের  নামধারি নেতা  শফিকুল ইসলাম শফিকের বড় ছেলে।

তার বিরুদ্ধে দেড় ডজনের বেশি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সীমান্ত দীর্ঘ দিন ধরে ওই এলাকায় ছিনতাই, মাদক ব্যবসা ও মারামারির মতো অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। 

শনিবার রাতে তাকে এলাকায় দেখতে পেয়ে স্থানীয় জনতা তাকে আটকে রেখে গণপিটুনি দেয়।

বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারিক জানান, সীমান্তকে জনতা ধরে আমাদের কাছে হস্তান্তর করেছে।

প্রাথমিক অবস্থায় তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা ও হত্যা চেষ্টাসহ রুজু থাকা ১৮টি মামলার তথ্য পেয়েছি। 

আরো কয়টা মামলা রয়েছে, তার তালিকা খোঁজা হচ্ছে।

প্রসঙ্গত, এই কিশোর গ্যাংয়ের প্রধান পতিত আওয়ামী লীগ সরকারের আমলে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের আশ্রয়-প্রশ্রয়ে সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।

তারা তিন ভাই। প্রতেকেরই আলাদা আলাদা কিশোর গ্যাং ও সন্ত্রাসী গ্রুপ রয়েছে। 

গ্রুপ তিনটি হলো-টেনশন গ্রুপ, ডেবিল এক্সো গ্রুপ ও মাফিয়া গ্রুপ। এরমধ্যে আলোচিত হচ্ছে টেনশন গ্রুপ। 

এছাড়া ডেভিল এক্সো গ্রুপের লিডার সাকিবুল ইসলাম সারিব ও মাফিয়া গ্রুপের লিডার তাহসিন ইসলাম সিমন। 

এই তিনটি কিশোর গ্যাং গ্রুপের সন্ত্রাসীদের তৎপরতায় এলাকার মানুষ অতিষ্ঠ।

ইভটিজিং, চুরি, ছিনতাই, চাঁদাবাজি, অপহরণ, দাঙ্গা-হাঙ্গামা, মাদক বিক্রি ও মাদক সেবনসহ এমন কোন অপকর্ম নাই যা এই এই কিশোর গ্যাং সন্ত্রাসীরা করে না।

এছাড়া তাদের বখাটেপনার কারণে এলাকার স্কুল-কলেজগামী মেয়েরা নিরাপদে রাস্তায় চলাচল করতে ভয় পায়। 

বিগত দিনে কিশোরগ্যাং সন্ত্রাসীরা প্রায় সময় হোন্ডা মহড়া দিয়ে এলাকার পাড়া মহল্লায় আতংক সৃস্টি করে বেড়াতো। 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন