নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে সবজি ব্যবসায়ীকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ০২:৫১, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০২:৫২, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

সিদ্ধিরগঞ্জে সবজি ব্যবসায়ীকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

সিদ্ধিরগঞ্জে সবজি কেনাকে কেন্দ্র করে বাগবিতণ্ডার জেরে এক ব্যবসায়ীর ওপর হামলা, মারধর এবং ক্যাশ থেকে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

গত রবিবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ পুল সংলগ্ন বাজারে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ীর নাম মোঃ সবুজ (৩২), তিনি মিজমিজি পাগলাবাড়ী এলাকার বাসিন্দা।

এই ঘটনায় তিনি মোঃ মামুন (২০) সহ অজ্ঞাতনামা আরও ৭-৮ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে একজন অজ্ঞাত ব্যক্তি সবুজের দোকানে সবজি কিনতে আসেন।

সবজির দাম নিয়ে তর্কের একপর্যায়ে ওই ব্যক্তি উত্তেজিত হয়ে দোকান থেকে চলে যান।

এর প্রায় ১৫ মিনিট পর মামুনসহ একদল যুবক লাঠিসোঁটা নিয়ে সবুজের দোকানে অতর্কিত হামলা চালায়।

তারা সবুজকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা কৌশলে দোকানের ক্যাশ থেকে নগদ ৫,৫০০ টাকা এবং ৩,৫০০ টাকা রাখা একটি মানিব্যাগ ছিনিয়ে নেয়।

সবুজের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।

বর্তমানে ওই ব্যবসায়ী এবং তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবেন বলে ভুক্তভোগী আশা প্রকাশ করেছেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন