শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:২৭, ২০ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ২২:২৭, ২০ ফেব্রুয়ারি ২০২৬
বন্দরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে ৪ সন্তানের জননী লাকি বেগম (৪২)। আত্মহত্যাকারি গৃহবধূ লাকি বেগম বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের পূর্ব হাজীপুর এলাকার আলিম মিয়ার মেয়ে।
এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে মদনগঞ্জ ফাঁড়ী পুলিশ সন্ধ্যা সাড়ে ৬টায় দ্রুত ঘটনাস্থলে এসে ঝুলন্ত অবস্থায় ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এর আগে শুক্রবার (২০ ফেব্রুয়ারী) সন্ধ্যা পৌনে ৬টায় বন্দর থানার পূর্ব হাজীপুরস্থ রিপন মিয়ার একতলা ভবনের দক্ষিন পাশের রুমের সিলিং ফ্যানের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ওই গহবধূ আত্মহত্যা করে।
এ ব্যাপারে লাশ উদ্ধারকারি কর্মকর্তা মদনগঞ্জ পুলিশ ফাঁড়ী উপ পরিদর্শক মিলন চন্দ্র বর্মন জানান, এলাকাবাসী মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল এসে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করি। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়াধীন রয়েছে। সে সাথে পুলিশি তদন্ত অব্যহত রয়েছে।