শিরোনাম:
প্রকাশ: ২৩:৫৮, ২০ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০০:০৭, ২১ ফেব্রুয়ারি ২০২৬
সিদ্ধিরগঞ্জের আজীবপুরের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো. বজলুর রহমান আর নেই।
বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন তাকে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে তাকে নিয়ে যায়।
সেখানে পরীক্ষা নীরিক্ষা করে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
মৃত্যুকালে তিনি ৩ ছেলে ২ মেয়ে সহ অনেক গুণজ্ঞাহী রেখে গেছেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাদ জুম্মা সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে জানাজা নামাজ শেষে রাস্ট্রীয় মর্যাদায় কেন্দ্রীয় পাইনাদী কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার্র দেন সহকারী কমিশনার (ভূমি) দেব যানী কর, নারায়ণগঞ্জ জেলা কমান্ডার আলহাজ্ব মোহাম্মদ নূর হোসেন মোল্লা, পুলিশ ফোর্স।
এ সময় জানাযায় উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।