শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ০০:১৫, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০০:১৬, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
বৈষম্যবিরোধী বিস্ফোরক মামলায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা ওলামা লীগের সভাপতি আব্দুল মোতালিব (৬০) কে গ্রেপ্তার করেছে পুলিশ৷
রোববার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক মাহতাব উদ্দিন জানান, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সংগঠিত বিস্ফোরক মামলায় মামলার আসামি আব্দুল মোতালিব দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন৷
বিশেষ অভিযানে আজ তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক এর সত্যতা
নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আব্দুল মোতালিব বিস্ফোরক মামলার এজাহার নামীয় আসামি।
তিনি দীর্ঘদিন যাবত আত্নগোপনে ছিলেন।