নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে বাজার মনিটরিং এ ভোক্তার অভিযান, জরিমানা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:১৭, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ২০:১৮, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

সিদ্ধিরগঞ্জে বাজার মনিটরিং এ ভোক্তার অভিযান, জরিমানা

সিদ্ধিরগঞ্জে বাজার মনিটরিং এ অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ।

সোমবার (২৩ ফেব্রুয়ারী) দুপুরে সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড হাজী আহসানউল্লাহ কাঁচাবাজার ও সিদ্ধিরগঞ্জপুল খাজা মার্কেট কাচা বাজারে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ এর সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণীক।

এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করায় মনির স্টোর, মৌলিক স্টোর এন্ড মসলা ঘর ও আল মদিনা স্টোরসহ মোট ৪টি প্রতিষ্ঠানকে ৬ হাজার ৫০০ টাকা নগদ অর্থ জরিমানা করা হয়। অভিযানের সময় কৃষি বিপনন অধিদপ্তরের কর্মকর্তা ছাড়াও জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ এর সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণীক জানান, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৪টি প্রতিষ্ঠানকে নগদ সাড়ে ৬ জাহার টাকা জরিমানা করা হয়েছে। এবং ভবিষ্যতে এসব বিষয়ে সতর্কতা অবলম্বনের নির্দেশ দেয় হয়।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন