নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

রূপগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি, মালামালসহ গ্রেপ্তার ২

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:৪০, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

রূপগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি, মালামালসহ গ্রেপ্তার ২

রূপগঞ্জে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ডাকাতি। এ ঘটনায় লুণ্ঠিত ট্রাক, ৫৫ ড্রাম পাম ওয়েল , একটি মাইক্রোবাস ও দেশীয় অস্ত্রসহ একটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন রূপগঞ্জ থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) নাজিম।

গ্রেপ্তারকৃতরা হলেন কিশোরগঞ্জ সদর উপজেলার বোয়ালিয়া এলাকার সামসুদ্দিনের ছেলে সেকান্দার (৪০) এবং আড়াইহাজার উপজেলার গাজিপুরা এলাকার মৃত গেনেন্দ্র চন্দ্র শীলের ছেলে রন চন্দ্র শীল (৩০)।

পুলিশ জানায়, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে তারাব এলাকার শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে ৬০ ড্রাম ফ্যামিলি ফর্টিফাইড পাম ওয়েল নিয়ে একটি ট্রাক ফুলবাড়িয়া উপজেলার উদ্দেশ্যে রওনা দেয়।

মুড়াপাড়ার বানিয়াদী এলাকায় পৌঁছালে একটি সাদা রঙের টিআরএক্স মাইক্রোবাস ট্রাকটির গতিরোধ করে। এ সময় নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে সেকান্দার ও রনসহ ৭-৮ জন কাগজপত্র যাচাইয়ের কথা বলে ট্রাকের চাবি নিয়ে নেয়।

পরে ট্রাকচালক বাবুল মিয়া (৩৬)-কে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে তার তার সাথে থাকা নগদ ২০ হাজার টাকা ও একটি ফোন ছিনিয়ে নেয় তারা |

খবর পেয়ে এসআই নাজিমের নেতৃত্বে রূপগঞ্জ থানা পুলিশ একটি টিম দ্রুত অভিযান চালায়। বিকেল সাড়ে ৫টার দিকে বানিয়াদী এলাকায় মাইক্রোবাসটি আটক করে দুইজনকে গ্রেপ্তার করে। বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। এ সময় পুলিশ ট্রাক, মাইক্রোবাস,একটি ওয়াকিটকি সেট, দেশীয় অস্ত্রসহ প্রায় ২০ লাখ টাকা মূল্যের ৫৫ ড্রাম তেল ও জিম্মি চালককে উদ্ধার করে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, খবর পেয়ে দ্রুত রূপগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় দুইজনকে গ্রেপ্তার ও দুটি গাড়িসহ বেশকিছু মালামাল উদ্ধার করে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন