নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বন্দরে ইউএনওর ড্রাইভারের মারধরের শিকার অপর ড্রাইভার আবুল হোসেন

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৩:০৯, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

বন্দরে ইউএনওর ড্রাইভারের মারধরের শিকার অপর ড্রাইভার আবুল হোসেন

বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে  উপজেলা নির্বাহী অফিসারের ড্রাইভার মোশারফের সন্ত্রাসী হামলায় উপজেলা চেয়ারম্যানের ড্রাইভার আবুল হোসেন(৫৫) জখম হয়েছে। স্থানীয়রা আহতকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে বন্দর উপজেলা প্রধান ফটকের সামনে এ ঘটনাটি ঘটে।

জানা গেছে,গত ক’দিন পূর্বে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের ডিউটি শেষে ফিরে এসে বন্দর উপজেলা কার্যালয়ে নির্বাহী অফিসারের গাড়ির ব্রেক প্যাডেলকে কেন্দ্র করে ড্রাইভার আবুল হোসেনের সাথে ইএনওর ড্রাইভার মোশারফ মিয়ার সাথে বাকবিতন্ড হয়। 

এর জের ধরে  গত মঙ্গলবার বন্দর উপজেলা নির্বাহী অফিসার শিবানী সরকারের গাড়ির ড্রাইভার মোশারফ মিয়া  উপজেলা চেয়ারম্যানের ড্রাইভার আবুল মিয়াকে অকথ্য ভাষায় গালমন্দ করে। এক পর্যায়ে ড্রাইভার আবুল মিয়াকে কিল ঘুষি মেরে রক্তাক্ত জখম করে প্রান নাশের হুমকি দেয় বদমেজাজী ড্রাইভার মোশারফ হোসেন। 

আহত আবুল হোসেনের চিৎকারে আশপাশের সহকর্মীরা তাকে দ্রুত বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করে।

এ ঘটনায়  বন্দর উপজেলা পরিষদের  নির্বাহী কর্মকর্তা  শিবানী সরকার উভয় ড্রাইভারকে সরকারী কর্মচারী আচরন বিধি লংঘনের দায়ে শোকজ করেন। এবং ৩ কার্য দিবসের মধ্যে উভয়কেই কারন দর্শানোর জন্য নোটিশ প্রদান করেন।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন