রমাদান আমাদের তাকওয়া অর্জন করতে শিখায়, পাশাপাশি মুত্তাকীন বানায়। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বাদ আসর নাসিক ২৬ নং ওয়ার্ড রামনগর এলাকায় জামায়াতের উদ্যােগে মাহে রমাদান শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ।
এসময় তিনি আরো বলেন, ইসলামী রাষ্ট্র পরিচালনা হলে দেশে আর কোন সন্ত্রাস, চাঁদাবাজ, দখলদারিত্ব থাকতো না। মানুষের অধিকার নিশ্চিত হতো এবং ন্যায় বিচার পেতো।
২৬ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মো লিয়াকত আলী প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- তানযীমুল উম্মাহ উত্তরা শাখার ডিরেক্টর মাসউদুর রহমান, বন্দর উত্তর থানা আমীর মাওলানা আতিকুর রহমান, সেক্রেটারি জহুরুল ইসলাম, থানা কর্ম পরিষদ সদস্য মহিউদ্দিন মিয়া, এড. শাহাদাত আলী ইমন, ওয়ার্ড সেক্রেটারির নুর আলম, সুমন মিয়া ও,শহিদুল ইসলাম এড.ইমাম সহ তিন শতাধিক জামায়াতে নেতৃবৃন্দ।