নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বীর মুক্তিযোদ্ধা হাসান আলী প্রধানের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ০০:৪৪, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০১:০২, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

বীর মুক্তিযোদ্ধা হাসান আলী প্রধানের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ

সিদ্ধিরগঞ্জের বীর মুক্তিযোদ্ধা মরহুম হাসান আলী প্রধানের ১৬ তম  মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০১০ সালে ২৮ ফেব্রুয়ারি নিজ বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

মরহুম হাসান আলী প্রধানের  মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে শনিবার দোয়া, মিলাদ মাহফিল, কোরআন খতম ও খাবার বিতরণের আয়োজন করা হয়েছে।  প্রয়াণের ১৬ বছরে সাহসী এই বীরযোদ্ধাকে শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করছে তার পরিবার ও আত্মীয়স্বজনরা।

আজ মাতৃভূমির কোলে ঘুমিয়ে আছেন বীর মুক্তিযোদ্ধা হাসান আলী প্রধান যে মাটিকে শত্রুমুক্ত করতে একাত্তরের রণাঙ্গনে জীবনবাজি রেখে যুদ্ধ করেছিলেন। সেই মাটির আলিঙ্গনে জাতির সূর্যসন্তান।

১৬ বছরআগে জীবনের কাছে হার মানেন অদম্য হাসান আলী প্রধান। বিদায়বেলায় সিক্ত হন রাষ্ট্রীয় সালাম আর সর্বস্তরের মানুষের ভালোবাসায়।

ব্যক্তি জীবনে তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ছিলেন। ১৬ তম মৃত্যুবার্ষিকীতে তার পরিবারবর্গ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ সবার কাছে দোয়া চেয়েছেন।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন