নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

২৭ নং ওয়ার্ড জামায়াতের মাহে রমাদান শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:৪৬, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

২৭ নং ওয়ার্ড জামায়াতের মাহে রমাদান শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল

নাসিক ২৭ ওয়ার্ডের জামায়াতে ইসলামীর উদ্যােগে মাহে রমাদান শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৮ ফেব্রুয়ারি) বাদ আসর লালখারবাগ এলাকায় এ আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়ে।
 
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন এসময় তিনি বলেন মাহে রমাদান আমাদের তাকওয়া অর্জন করতে শেখায়। এসময় তিনি আরো বলেন যারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করছে অচিরেই তারা তাদের কৃতকর্মের ফলভোগ করবে। দেশের মানুষ আর কোন অন্যায় জুলুম মেনে নিবেনা।
 
এসময় বিশেষ অতিথির বক্তব্যে থানা আমীর মুফতী মাওলানা আতিকুর রহমান বলেন মাহে রমাদান মানুষকে খারাপ কাজ থেকে মুক্ত রাখে। আল্লাহর ভয় তৈরি করে দেয়। এবং রমাদানের পুরুষকার একমাত্র আল্লাহই রোজাদারকে দিবেন।
 
২৭ নং ওয়ার্ডের সভাপতি মো জহিরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি আরো ছিলেন থানা সেক্রেটারি জহুরুল ইসলাম, থানা কর্ম পরিষদ সদস্য ও কাউন্সির প্রার্থী মহিউদ্দিন মিয়া, জামায়াতে নেতা শফিউর রহমান অপু প্রমূখ।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন