নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

রূপগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ধর্ষণে গ্রেপ্তার ২

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৩:৪১, ৩ মার্চ ২০২৬ | আপডেট: ২০:৫৩, ৩ মার্চ ২০২৬

রূপগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ধর্ষণে গ্রেপ্তার ২

রূপগঞ্জে ১৩ বছর বয়সী বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। 

মঙ্গলবার (৩ মার্চ) মধ্যরাত ১টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এবং ঢাকার ডেমরা থানার সারুলিয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- মামলার ২ নম্বর আসামি নুরু মিয়া (৬৭), পিতা মৃত সোবহান এবং ৪ নম্বর আসামি ফালান (৫০), পিতা নুরু মিয়া। উভয়ের বাড়ি রূপগঞ্জ থানার নরাবটেক এলাকায়।

র‍্যাব জানায়, গত ১৪ ফেব্রুয়ারি সকাল ১১টার দিকে মামলার ১ নম্বর আসামি ছানোয়ার নগদ টাকার প্রলোভন দিয়ে মেয়েটিকে কাঞ্চন পৌরসভার নরাবটেক এলাকায় নিজের বাড়িতে নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণ করে। 

এরপর ঘটনা কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। ভয়ে মেয়েটি প্রথমে কিছু বলেনি।

কয়েকদিন পর মেয়েটি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে পরিবার তাকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।চিকিৎসার পর জিজ্ঞাসাবাদে মেয়েটি পুরো ঘটনা জানায়। 

সে আরও জানায়, এর আগেও ছানোয়ার আসামি নুরুর সহায়তায় তাকে একাধিকবার ধর্ষণ করেছে।

পরবর্তীতে, বিচার চাইতে গেলে ভিকটিমের বাবাকে ভয়ভীতি দেখানো শুরু করে আসামিরা।

 হুমকি উপেক্ষা করে ঘটনার ১১ দিন পর তিনি রূপগঞ্জ থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। 

র‍্যাব-১১ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নঈম উল হক বলেন, "মামলা দায়েরের পরপরই র‍্যাব-১১ আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি শুরু করে।

নিজস্ব তথ্য ও অনুসন্ধানের ভিত্তিতে পরিচালিত অভিযানে দুই আসামিকে গ্রেপ্তারের পর পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।"

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন