শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৮:৫০, ৬ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর ডেমরা-যাত্রাবাড়ী এলিভেটেড এক্সপ্রেসওয়েতে শৃঙ্খলা ফেরাতে ও সড়ক দুর্ঘটনায় রাতে ট্রাফিক জনসচেতনতামূলক পথসভা করা হয়েছে।
এ সময় ওই সড়কে ঝুঁকিপূর্ণ ও দুর্ঘটনা প্রবণ ব্যাটারিচালিত অটোরিকশা-ইজিবাইক চলাচল নিয়ন্ত্রণে চালকদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়। ট্রাফিক ওয়ারী বিভাগের ট্রাফিক ডেমরা জোনের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মিজানুর রহমানের নেতৃত্বে রোববার দুপুরে ওই সড়কে এসব কর্মসূচি পালন করা হয়। এদিন সড়কটিতে বেপরোয়া গতিতে চলা বেশ কয়েকটি অটোরিকশা-ইজিবাইক ডাম্পিং করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ডেমরার ঐতিহ্যবাহী সামসুল হক খান অ্যান্ড কলেজের চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ফেরদৌস হোসেন রনি ও ডেমরা থানা বিএনপি নেতা সকাল সহ স্থানীয় নেতৃবৃন্দরা।
সভায় ফেরদৌস হোসেন রনি বলেন, জননিরাপত্তার বিষয়টি বিবেচনা করে ডেমরা-যাত্রাবাড়ী এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কোনভাবেই ব্যাটারি চালিত অটোরিকশা ও ইজিবাইক টাকা দিবেন কোন সময় টাকা চলতে দেয়া উচিত নয়।
বর্তমানে এসব নিষিদ্ধ যান চলাচলে প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পড়েন জাতীয় পথচারীরা। তাই ট্রাফিক বিভাগের লোকজন যদি স্থানীয় সচেতন মহলের সঙ্গে সমন্বয় করে সঠিক দায়িত্ব পালন করেন তাহলে সরবটিতে দ্রুত শৃঙ্খলা ফিরে আসবে।
টিআই মিজানুর রহমান বলেন,যান চলাচলের শৃঙ্খলা এবং দুর্ঘটনা প্রতিরোধে সকলের সচেতনতা ও সহযোগিতা কামনা করি। আসুন, আমরা সবাই ট্রাফিক আইন মেনে চলি এবং নিরাপদ সড়ক গড়ে তুলি।