নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

ডেমরায় অস্ত্র, গুলি ও হেরোইনসহ সন্ত্রাসী রনি গ্রেফতার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৩:০৬, ১৭ আগস্ট ২০২৬ | আপডেট: ২৩:০৬, ১৭ আগস্ট ২০২৬

ডেমরায় অস্ত্র, গুলি ও হেরোইনসহ সন্ত্রাসী রনি গ্রেফতার

রাজধানীর ডেমরায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ৮ রাউন্ড গুলি ও ১০০ গ্রাম হেরোইনসহ রনি ভূঁইয়া নামে এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

রোববার (১৬ আগষ্ট) দিবাগত রাত আড়াইটার দিকে ডেমরা-নারায়ণগঞ্জ সড়ক সংলগ্ন হাজীনগর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে রনি ভূঁইয়ার ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে ওয়ারড্রব থেকে একটি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি, ১০০ গ্রাম হেরোইন ও একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়। এছাড়া বাসাটি থেকে ২টি ওয়াকিটকি, ২টি হ্যান্ডমাইক ও একটি ইলেকট্রিক শকার জব্দ করা হয়।

র‌্যাব-১১-এর উপ-অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মো. নাঈম উল হক জানান, গ্রেফতার রনি ভূঁইয়া নারায়ণগঞ্জের আড়াইহাজারের হাসান ভূঁইয়ার ছেলে। সে ডেমরায় ভাড়া থেকে বিভিন্ন এলাকায় অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসা পরিচালনা করত।

রনির বিরুদ্ধে আড়াইহাজার থানায় চারটি ডাকাতি ও একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন