নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

ককটেল, চাইনিজ কুড়াল, চাপাতি ও সুইস গিয়ার চাকু উদ্ধার

ডেমরায় হত্যা মামলায় গ্রেপ্তার ২

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:৩৩, ৯ সেপ্টেম্বর ২০২৬

ডেমরায় হত্যা মামলায় গ্রেপ্তার ২

রাজধানীর ডেমরায় যাত্রাবাড়ী থানায় দায়ের করা ইমরান খুনের মামলায় আলামত সংগ্রহের অভিযানকালে জড়িত দুই আসামিকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

এ সময় তল্লাশি করে তাদের কাছ থেকে ছয়টি তাজা ককটেল, দু’টি চাইনিজ কুড়াল, দু’টি চাপাতি ও দু’টি সুইস গিয়ার চাকু উদ্ধার করা হয়। এদিকে এ ঘটনায় বুধবার (৯ সেপ্টেম্বর) ডেমরা থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে গ্রেফতারদের বিরুদ্ধে মামলা করা হয়।

ওই দিনই তাদের আদালতে পাঠায় যাত্রাবাড়ী থানা পুলিশ। গত মঙ্গলবার বিকালে ডেমরার পাড়া ডগাইর বায়তুল মোকাদ্দাস সংলগ্ন ৩১/২৮/৭ নং বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

যাত্রাবাড়ী থানায় ৭ সেপ্টেম্বর দায়ের করা ২৯ নং মামলার এজাহার নামীয় আসামি মো. রিয়াজুল ইসলাম রিয়াজ ওরফে কালিয়া রিয়াজের দেওয়া তথ্যমতে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো-মুন্সিগঞ্জের গজারিয়া থানার চর জামালপুর গ্রামের কামাল হোসেনের ছেলে মো. কামরুল হাসান (২৫) ও নারায়ণগঞ্জের বন্দর থানার কুড়েরপাড় গ্রামের মৃত ছলিম উল্লাহর ছেলে মো. সাইফুল হোসেন (২০)। তাদের বিরুদ্ধে কেরানীগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মির্জা তাইফুর রহমান বলেন, গ্রেফতাররা চাঞ্চল্যকর ইমরান খুনসহ একাধিক মামলার আসামি। এদিকে উদ্ধারের পর ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট ককটেলগুলো নিষ্কিৃয় করেন। পরে যাত্রাবাড়ী থানা পুলিশ উদ্ধার অস্ত্র ও ককটেলগুলো আলামত হিসেবে নিয়ে যায়।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন