নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

এয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সংবাদ কাভার করবেন সাংবাদিক ইব্রাহীম খলিল

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৩:৩৫, ১১ মার্চ ২০২৬ | আপডেট: ২৩:৩৬, ১১ মার্চ ২০২৬

এয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সংবাদ কাভার করবেন সাংবাদিক ইব্রাহীম খলিল

দীর্ঘ ১৬ বছর ধরে জাতীয় সংসদের সংবাদ সংগ্রহে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সাংবাদিক মো. ইব্রাহিম খলিল। বস্তুনিষ্ঠতা ও সত্যনিষ্ঠ সাংবাদিকতার ধারাবাহিকতায় এবারও তিনি আগামী ১২ই মার্চ শুরু হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সংবাদ সংগ্রহে পেশাগত দায়িত্ব পালন করতে যাচ্ছেন।

 নারায়ণগঞ্জের একমাত্র সরকারি অনুমোদনপ্রাপ্ত জাতীয় অনলাইন নিউজ পোর্টাল 'নিউজ টু নারায়ণগঞ্জ' এবং জাতীয় দৈনিক 'সচেতন বাংলাদেশ' পত্রিকার “সম্পাদক ও প্রকাশক” হিসেবে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করছেন।

 বিগত ১৬ বছর ধরে তিনি জাতীয় সংসদের স্পিকার, চিফ হুইপ, হুইপ এবং সংসদীয় স্থায়ী কমিটির সংবাদগুলো সংসদে সরেজমিন উপস্থিত থেকে সংবাদ প্রকাশ করে আসছেন। সংসদীয় কার্যপ্রণালী ও সংবাদ সংগ্রহে তার বিশেষ পারদর্শিতা সংশ্লিষ্ট মহলে প্রশংসিত।

 তার সাংবাদিকতার পরিধি কেবল দেশের ভেতরেই সীমাবদ্ধ নয়। তিনি সার্কভুক্ত দেশসমূহে 'সার্ক স্টিকার ভিসা'র মাধ্যমে নিয়মিত সংবাদ সংগ্রহ করে প্রকাশ করে আসছেন। উল্লেখ্য, ৬৩তম কমনওয়েলথ পার্লামেন্টারি আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করে তিনি ব্যাপক সুনাম ও খ্যাতি অর্জন করেছেন, যা দেশের সাংবাদিকতা জগতের জন্য এক বিশেষ গৌরব।

 মো. ইব্রাহিম খলিল সাংবাদিকতাকে কেবল পেশা নয়, বরং দেশসেবার ব্রত হিসেবে বেছে নিয়েছেন। রাষ্ট্র ও জনগণের কল্যাণে আমৃত্যু সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বজায় রাখাই তার মূল লক্ষ্য। সাধারণ মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে তিনি এক আপসহীন ও ন্যায়পরায়ণ কলমসৈনিক।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন