নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

জাতীয় প্রেস ক্লাবের সদস্য হলেন সাংবাদিক এম সামাদ মতিন

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:৩২, ১৫ মে ২০২৬

জাতীয় প্রেস ক্লাবের সদস্য হলেন সাংবাদিক এম সামাদ মতিন

বিডি নিউজ আই অনলাইন নিউজ পোর্টাল-এর সম্পাদক ও প্রকাশক এম সামাদ মতিন সাংবাদিকদের সর্বোচ্চ সংগঠন জাতীয় প্রেসক্লাবের সদস্যপদ লাভ করেছেন। গত মঙ্গলবার (১২ মে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রেসক্লাব নতুন সদস্যদের তালিকা প্রকাশ করে।  জাতীয় প্রেস ক্লাবের সদস্য হওয়ায় বিডি নিউজ আই পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানানো হয়েছে।

এম সামাদ মতিন দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা পেশায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তিনি ফতুল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ও ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কাউন্সিলর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। 

সাংবাদিক সমাজে তার অবদান ও সক্রিয় ভূমিকার স্বীকৃতি হিসেবেই জাতীয় প্রেস ক্লাবের সদস্য পদ লাভ একটি গৌরবোজ্জ্বল অর্জন বলে মনে করছেন তার সহকর্মীরা।

বিডি নিউজ আই পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তার এই অর্জন গণমাধ্যম অঙ্গণে আরও ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা পালনে অনুপ্রেরণা যোগাবে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন