নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

ঈদুল আজহার শুভেচ্ছা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:০৯, ২৭ মে ২০২৬ | আপডেট: ২২:২৬, ২৭ মে ২০২৬

ঈদুল আজহার শুভেচ্ছা

মুসলিম জাহানের জন্য খুশির বার্তা নিয়ে বছর ঘুরে আবার এলো পবিত্র ঈদুল আজহা। শান্তি, সম্প্রীতি আর ত্যাগের বার্তা নিয়ে আসে এ উৎসব। দিনটি সব ভেদাভেদ ভুলে ভ্রাতৃত্বের বন্ধনে মিলিত হওয়ার দিন। 

পবিত্র ঈদুল আজহায় মহান আল্লাহর উদ্দেশ্যে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করা মুসলমানদের প্রাচীন ঐতিহ্য। পবিত্র ঈদুল আজহার উদ্দেশ্য স্রষ্টার সন্তুষ্টির জন্য নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত থাকা। পশু কোরবানি করা হয় প্রতীকী অর্থে। আসলে কোরবানি দিতে হয় মানুষের সব রিপুকে। সৎপথে উপার্জিত অর্থের বিনিময়ে কেনা পশু কোরবানির মাধ্যমেই তা সম্পন্ন হয়। 

এ আনন্দময় উৎসবে পজিটিভ নারায়ণগঞ্জের অগণিত পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীর প্রতি রইল ঈদের শুভেচ্ছা। পবিত্র ঈদুল আজহার আনন্দ অমলিন হোক। ঈদ মোবারক!

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন