নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট কর্তৃক

কিশোর-কিশোরীদের মানসিক ট্রমা’র কারণ ও প্রতিরোধ বিষয়ক কর্মশালা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ০০:৩২, ২৩ জুন ২০২৬ | আপডেট: ০০:৩৩, ২৩ জুন ২০২৬

কিশোর-কিশোরীদের মানসিক ট্রমা’র কারণ ও  প্রতিরোধ বিষয়ক কর্মশালা

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত  বিভিন্ন জেলার  গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণের মধ্য দিয়ে  কিশোর-কিশোরীদের মানসিক ট্রমা'র কারণ ও  প্রতিরোধ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।  সোমবার (২২ জুন) সকালে গণমাধ্যম ইনস্টিটিউটের  সভা কক্ষে  অনুষ্ঠিত হয়।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউট এর   মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মুহম্মদ হিরুজ্জামান এনডিসি । 

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অতিরিক্ত মহাপরিচালক  রওনক জাহান, পরিচালক ( প্রশাসন ও উন্নয়ন) মোসাম্মৎ রহিমা আক্তার, পরিচালক ( প্রশি. অনু.) ড. মো. মারুফ নাওয়াজ, পরিচালক ( প্রশি. প্রকৌ.) পারভীন সুলতানা রাব্বী।

কর্মশালায় সম্পব্যক্তি হিসেবে উপস্থিত ছিলেন  ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স  ও হাসপাতালের অধ্যাপক ডা. এম এস জহিরুল হক চৌধুরী। কর্মশালায় সম্পব্যক্তি হিসেবে অনলাইনে যুক্ত হন  তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (পরিকল্পনা) মুহাম্মদ  জহুরুল ইসলাম।

কর্মশালায় বক্তারা বলেন, মানসিক ট্রমা হলো এমন একটি মানসিক অবস্থা, যা কোনো ভয়াবহ বা উদ্বেগজনক ঘটনার ফলে সৃষ্টি হয়। কিশোর-কিশোরীদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের হার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ফলে ট্রমার ঘটনাও দ্রুত বৃদ্দি পাচ্ছে। শিশুদের মিডিয়া ব্যবহারে তত্ত্বাবধান করা।অনলাইন নিরাপত্তা সম্পর্কে সচেতনা বৃদ্ধিতে পরিবারের পাশা-পাশি  শিক্ষকদেরও অনেক দায়িত্ব পালন করতে হবে।

মহাপরিচালক মহোদয় তাঁর বক্তৃায় বলেন, তথ্যের অবাধ প্রবাহের যুগে শিশুদের শিক্ষা  ও শিশুদের মিডিয়া ব্যবহারে কটি কার্যকর গাউডলাইন প্রস্তুত করে এর যথাযথ পদক্ষেপ গ্রহণের  বিষয়ে আলোকপাত করেন।

কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। এ সময় দৈনিক আজকের নীর বাংলা পত্রিকা'র সহ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম আরজু অতিথিদের হাত থেকে সনদপত্র গ্রহণ করেন। 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন