নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সাংবাদিক ও কবি কাজী আনিসুল হক হীরার জন্মদিন উদযাপন

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:২৭, ৪ সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিক ও কবি কাজী আনিসুল হক হীরার জন্মদিন উদযাপন

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি (এনজেইউ) কার্যালয়ে সাংবাদিক ও কবি কাজী আনিসুল হক হীরার জন্মদিন উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে কেক কেটে জন্মোৎসব পালন করেন সংগঠনের সাংবাদিক, লেখক ও কবিবৃন্দ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর চাষাড়া আবেদীন ভিলার ২য় তলায় নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির কার্যালয়ে এ জন্মদিনের আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সভাপতি মো: শফিকুল ইসলাম আরজু, সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ এর সার্বিক তত্বাবধানে এ সময় সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এইচ. এম. সেকেন্দার আলী, মো আসলাম মিয়া, মো. শাহ আলম, সাজ্জাদ আহম্মেদ খোকন, আবুল কালাম সরদার, ওয়ারদে রহমান, সুজন, মো. মোক্তার হোসেন ও মো. তারেক হোসেন। 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কবি আল আশরাফ বিন্ধু, কবি কামাল সিদ্দিকী, কবি ও সম্পাদক রমজান বিন মোজাম্মেল, সাংবাদিক মো. জসিম, কবি ডা. গাজী খায়রুজ্জামান, আবৃত্তিশিল্পী ও কবি মিথুন খান, কবি জহিরুল ইসলাম মিন্টু, কবি আবুল কালাম আজাদ, কবি শুক্কুর মাহমুদ জুয়েল,  কবি অ্যাডভোকেট মনি গাঙ্গুলী প্রমুখ।

উপস্থিত সাংবাদিক, কবি ও লেখকরা নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সিনিয়র সহ-সভাপতি ও কবি কাজী আনিসুল হক হীরার জন্মদিনে সকলেই  শুভেচ্ছা জানান এবং তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাহিত্য জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

শুভেচ্ছা বিনিময়ের পর জন্মোৎসব উদযাপন উপলক্ষে  কেক কাটার মধ্য দিয়ে  আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

পরিশেষে উপস্থিত সকলেই  সাংবাদিকতা ও সাহিত্যচর্চার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন