নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

৯ বছর বয়সেই কোরআনের হাফেজ আব্দুল্লাহ আল হাফিজ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:২৯, ১৬ জুলাই ২০২৬ | আপডেট: ২২:২৯, ১৬ জুলাই ২০২৬

৯ বছর বয়সেই কোরআনের হাফেজ আব্দুল্লাহ আল হাফিজ

মাত্র ৯ বছর বয়সেই পবিত্র কোরআন শরীফ সম্পূর্ণ মুখস্থ করে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছেন আব্দুল্লাহ আল হাফিজ। তাঁর পিতার নাম মো. সেলিম আহমদ ও মাতার নাম মোসাম্মৎ তাসলিমা খাতুন। ২০১৭ সালের ৮ আগষ্ট জন্মগ্রহণ করেন আব্দুল্লাহ আল হাফিজ ।

এরপর তিনি ২০২৪ সালের ৪ এপ্রিল নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পিলকুনিস্থ জামিআ সুফী আবেদ (রহঃ) হাক্কানী মাদ্রাসায় ভর্তি হন। হিফজ শবক নেন একই বছরের ৮ই জুলাই। হিফজ শেষ ছবক আনুষ্ঠানিকভাবে শুনিয়েছেন চলতি বছরের ১৫ জুলাই।  

অল্প বয়সে কঠোর পরিশ্রম, অধ্যাবসায় ও একাগ্র সাধনার মাধ্যমে তিনি সম্পূর্ণ কোরআন হিফজ সম্পন্ন করে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে।

তাঁর এই সাফল্যে জামিআ সুফী আবেদ রহঃ হাক্কানী মাদ্রাসার পক্ষ থেকে সকল শিক্ষক, অভিভাবক, বিশেষ করে মাদ্রাসার প্রতিষ্ঠাতা, মোতাওয়াল্লী ও সভাপতি জনব আবু খালিদ মোঃ বরকত উল্লাহ সাহেব কে অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন