শিরোনাম:
আর. কে. শাব্বীর আহমদ
প্রকাশ: ২৩:৪৯, ১৩ আগস্ট ২০২৬
>জীবনটা বরফগলা নদীর মতো। দ্রুত ক্ষয়ে যায়।
>একদিন তুমি বুঝতে পারবে— নামায ঘুমের চেয়েও উত্তম ছিল, কিন্তু তুমি ঘুমিয়ে পড়েছিলে।
>কুরআন তিলাওয়াত তোমার হৃদয়কে শান্ত করতো, কিন্তু তুমি তা পরিত্যাগ করেছিলে।
>আল্লাহকে স্মরণ করা তোমার দিনের বরকত বাড়াতো, কিন্তু তুমি অলসতা করেছিলে।
>ইস্তিগফার (ক্ষমার আকুতি) তোমার রিজিক প্রশস্ত করতো, কিন্তু তুমি তা উপেক্ষা করেছিলে।
>তাহাজ্জুদের সালাত তোমার অন্তরকে সান্ত্বনা দিত, কিন্তু তুমি তা ছেড়ে দিয়েছিলে।
>তওবার দরজা সবসময় খোলা ছিল, কিন্তু তুমি তা পিছিয়ে দিয়েছিলে।
>সমস্যা হলো—তুমি ভাবতে তোমার হাতে এখনও সময় আছে।
>কিন্তু যেদিন বুঝবে জীবন কতটা সংক্ষিপ্ত, কতোটা সময় তুমি নষ্ট করে ফেলেছো, আর তোমার মৃত্যু কতোটা কাছে— সেদিন তুমি আর আগের মতো থাকবে না।
>সেদিন তুমি চাইবে আরো অনেক দিন বাঁচতে। আল্লাহর ইবাদতের মশগুল হয়ে আল্লাহর সান্নিধ্য পেতে।
>কিন্তু হায় আফসোস! সময় যে একেবারে শেষ হয়ে গেছে।
>যে সময় চলে যায় সে সময় কি আর ফিরে আসে বন্ধু!