শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২৩:৩২, ২৬ জুলাই ২০২৬ | আপডেট: ২৩:৩৩, ২৬ জুলাই ২০২৬
আসন্ন মুছাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ১ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হাজ্বী মোঃ স্বপনের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি মুছাপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ফনকুল এলাকায় অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যুবসমাজ, শুভানুধ্যায়ী ও সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে হাজ্বী মোঃ স্বপনের সুস্বাস্থ্য, সফলতা এবং একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে বক্তব্যে হাজ্বী মোঃ স্বপন বলেন, “আমি সবসময় এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। জনগণ আমাকে নির্বাচিত করলে ১ নং ওয়ার্ডের উন্নয়ন, স্বচ্ছতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবো। আমি সকলের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছি।”
দোয়া মাহফিল শেষে উপস্থিত অতিথি, এলাকাবাসী ও সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পরে সবার জন্য তোবারক বিতরন করা হয়।স্থানীয়দের মতে, ফনকুল এলাকায় নির্বাচনী কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে হাজ্বী মোঃ স্বপনের নির্বাচনী প্রচারণা আরও গতিশীল করার জন্য অত্র এলাকার সাধারণ মানুষের ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।