নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

খানপুর এবং ভিক্টোরিয়া হাসপাতালের আইসিইউ এক সপ্তাহের মধ্যে চালু হবে

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:৪৮, ৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ২২:৫০, ৭ এপ্রিল ২০২৬

খানপুর এবং ভিক্টোরিয়া হাসপাতালের আইসিইউ এক সপ্তাহের মধ্যে চালু হবে

নারায়ণগঞ্জ গণসংহতি আন্দোলনের প্রতিনিধি দল স্বাস্থ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে স্বাস্থ্যমন্ত্রীর কার্যালয়ে প্রতিনিধি দল স্বাস্থ্যমন্ত্রীর সাথে এ সাক্ষাৎ করেন।

জেলা সন্বয়কারী তারিকুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী আলমগীর হোসেন আলম, মহানগর কমিটির নির্বাহী সমন্বয়কারী পপি রানী সরকার, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি ফারহানা মানিক মুনা। 

এসময় স্বাস্থ্যমন্ত্রীকে খানপুর ৩০০ শয্যা হাসপাতাল ও ভিক্টোরিয়া হাসপাতালে আইসিইউ ইউনিট চালু, উভয় হাসপাতালে প্রয়োজনীয় ঔষধ এবং টেষ্টের ব্যবস্থা, পর্যাপ্ত লোকবল নিয়োগ এবং হাসপাতাণের পরিবেশ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এর সাথে প্রতিনিধি দলের কথা হয়।

তারিকুল ইসলাম বলেন, নারায়ণগঞ্জের পরিস্থিতি এবং  নারায়ণগঞ্জের দুটি সরকারী হাসপাতালের নানান ভোগান্তি এবং অব্যবস্থাপনা নিয়ে আমাদের কথাগুলো স্বাস্থ্যমন্ত্রী  সরদার মো. সাখাওয়াত হোসেন মনোযোগ দিয়ে শোনেন। একই সাথে ২০২২ সালের ৪ জানুয়ারিতে নারায়ণগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের প্রজ্ঞাপন নিয়ে তিনি প্রয়োজনীয় দপ্তর এবং ডিজি’র সাথে কথা বলেন।

এসময় তিনি আমাদের এক সপ্তাহের মধ্যে খানপুর হাসপাতাল এবং ভিক্টোরিয়া হাসপাতালে আইসিইউ ইউনিট চালু করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেছেন। একই সাথে পর্যাপ্ত লোকবল নিয়োগ, হাসপাতালের পরিবেশ সুন্দর এবং পরিচ্ছন্ন রাখার জন্য অতিদ্রুত ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন