নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

লক্ষীনারায়ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হামের টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৩:২০, ৫ মে ২০২৬

লক্ষীনারায়ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হামের টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত

শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে মঙ্গলবার (৫ মে) নারায়ণগঞ্জ এর ২৬ ও ২৭ নং লক্ষীনারায়ণ সরকারি প্রাথমিক বালক বালিকা বিদ্যালয়ে হামের টিকা প্রদানের বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

এলাকার শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং হাম নির্মূলের লক্ষ্য নিয়ে স্বাস্থ্য বিভাগের এই কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয় অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এই টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন করেন ১৪ নং ওয়ার্ড বিএনপি সভাপতি এবং আসন্ন কাউন্সিলর প্রার্থী দিদার খন্দকার।

উদ্বোধনকালে শিশুদের স্বাস্থ্যসেবার গুরুত্ব তুলে ধরে দিদার খন্দকার বলেন, “একটি সুস্থ জাতি গঠনে শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করা আমাদের প্রথম ও প্রধান দায়িত্ব। হামের মতো প্রতিরোধযোগ্য রোগ থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে টিকাদানের কোনো বিকল্প নেই। 

একজন সামাজিক ও রাজনৈতিক কর্মী হিসেবে জনস্বাস্থ্যের যেকোনো ইতিবাচক উদ্যোগে আমি সবসময় পাশে আছি এবং থাকব। আমি অভিভাবকদের আহ্বান জানাব, কোনো শিশু যেন টিকা নেওয়া থেকে বাদ না পড়ে। আমরা চাই আমাদের এলাকার প্রতিটি শিশু যেন সুরক্ষিত ও সুস্থ পরিবেশে বড় হয়ে ওঠে।

টিকাদান কর্মসূচিকে সফল করতে বিদ্যালয়ের শিক্ষক, স্বাস্থ্যকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। সকাল থেকেই অভিভাবকরা তাদের শিশুদের নিয়ে টিকা কেন্দ্রে উপস্থিত হন। 

সুশৃঙ্খলভাবে টিকা প্রদানের মাধ্যমে এদিন শত শত শিশুকে হামের টিকার আওতায় আনা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন