নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

রোগ প্রতিরোধ রোগ চিকিৎসার তুলনায় বেশি কার্যকরি : অধ্যাপক জাহাঙ্গীর আলম

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:৫৮, ২৮ জুলাই ২০২৬

রোগ প্রতিরোধ রোগ চিকিৎসার তুলনায় বেশি কার্যকরি : অধ্যাপক জাহাঙ্গীর আলম

রোগ প্রতিরোধ রোগ চিকিৎসার তুলনায় বেশি কার্যকরী। একজন রোগে আক্রান্ত হলে রোগী নিজে ও তার পরিবার মানসিক, শারীরিক ও অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়, যা জাতীয় উন্নয়নে প্রভাব ফেলে । তাই জনপ্রতিনিধিরা ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে এলে বেশি ফলপ্রসূ হবে এবং আজকের এ আয়োজনে তাই জনপ্রতিনিধের আমন্ত্রণ জানানো হয়েছে ।

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নারায়ণগঞ্জ জেলা শাখার আয়োজনে গত সোমবার (২৭ জুলাই) দুপুরে শহরের গ্র্যান্ড হল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত “আপডেট ম্যানেজম্যান্ট অব ডেঙ্গু ফিভার ও ডেঙ্গু প্রতিরোধে জনপ্রতিনিধিদের ভূমিকা” শীর্ষক সভায় সভাপতি হিসেবে উপস্থিত থেকে উপরোক্ত কথাগুলো বলেন ড্যাব জেলা শাখার আহ্বায়ক অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর আলম।

সভায় স্বাগত বক্তব্য রাখেন ড্যাব জেলা শাখার সদস্য সচিব অধ্যাপক ডা. ফারুক আহম্মেদ।  সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-০৫ আসনের সংসদ সদস্য এ্যাড. মো. আবুল কালাম।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এ্যাড. মো. সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিব, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব  এ্যাড. মো. আবু আল ইউসুফ খান টিপু, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল, নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আবুল বাশার ও জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান।

নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মো. জহিরুল ইসলাম ও খানপুর ৩শ’ শয্যা হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডা. শাহ কাসেদুর রহমানের যৌথ সঞ্চালনায় সভায় চিকিৎসক, জনপ্রতিনিধি এবং পেশাজীবিগণ অংশগ্রহণ করেন।

 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন