নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:০৭, ৮ মার্চ ২০২৬

বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল

বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে ব্যবসায়ী পেশাজীবি সহ সর্বস্তরের মানুষকে নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ‎‎রোববার  ( ৮ মার্চ)  নগরীর ইসদাইর বাংলা ভবন মিলনায়তন বাংলাদেশ নিটিং ওর্নাস এসোসিয়েশন আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএমইএ সহ সভাপতি ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সিনিয়র সহ সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল। 
‎
‎প্রধান অতিথির বক্তব্যে মোরশেদ সারোয়ার সোহেল সকল ব্যবসায়ীকে নারায়ণগঞ্জ শহরকে উন্নয়নে ঐক্যবদ্ধ ভাবে ভুমিকা পালনের আহবান জানান। এছাড়া ব্যবসায়ীরা যেন সকলে মিলে দশেকে এগিয়ে নেয়ার মাধ্যমে নারায়ণগঞ্জকে এগিয়ে নিয়ে যেতে পারে সেদিকে লক্ষ্য রাখার আহবান জানান। 
‎
‎এসময় বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশনের সভাপতি সেলিম সারোয়ার বলেন, আমাদের ব্যবসায়ীদের নিজ জায়গা থেকে প্রত্যেকে সঠিক ভাবে দায়িত্ব পালন করতে হবে। যারা বিগতয় সময়ে দায়িত্বে থেকেছেন তারা নিটিংয়ের ভবনের কাজ করেছেন। এখন সেই কাজটা ফিনিশিংয়ের পর্যায়ে রয়েছে। আমরা ভবনের কাজটা এই মেয়াদে সম্পুর্ণ করতে পারি তার জন্য  চেষ্টা করে যাচ্ছি। 

‎সেলিম সারোয়ার বলেন, আমি আমার নিটিংয়ের সকল সদস্যদের অনুরোধ করবো আপনারা ভবনের উন্নয়নের স্বার্থে বাৎসরিক যে টাকা দিয়ে আসছেন তা যেন এবারও দিয়ে দেন তাহলে ভবনের কাজটা শেষ দ্রুত শেষ করতে পারবো। ব্যবসায়িক অঙ্গনে আমরা যাদের হাত ধরে হাটতে শিখেছি তাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। 
‎
‎বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশন এর সভাপতি সেলিম সারোয়ার এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, চেম্বার অর্ব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ভাইস প্রেসিডেন্ট আবু জাফর,জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক আনিসুল ইসলাম সানি, বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন সহ-সভাপতি ( জেনারেল)  আবদুস সবুর খান সেন্টু, সহ-সভাপতি ( এসোসিয়েট) সাঈদ আহমেদ স্বপন, বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশন সাবেক সভাপতি মাহবুবুর রহমান স্বপন, আবু তাহের শামীম, চেম্বার অর্ব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি পরিচালক আহমেদুর রহমান তনু, দেওভোগ পোশাক প্রস্তুত কারক মালিক সমিতির সভাপতি কবির খান, সাধারণ সম্পাদক সুজন মাহমুদ সহ অসংখ্য নেতৃবৃন্দ। 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন