নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

পথ-শিশু ও ভাসমানদের ইফতার দিলো পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:২৬, ৯ মার্চ ২০২৬

পথ-শিশু ও ভাসমানদের ইফতার দিলো পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি

সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় পথ-শিশু ও ভাসমান মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি। সোমবার (৯ মার্চ) বিকেলে সংগঠনটির উদ্যোগে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় প্রায় ২০০ শতাধিক পথ-শিশু ও ভাসমান মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। রমজানের পবিত্রতা ও মানবিক মূল্যবোধকে সামনে রেখে সংগঠনটির সদস্যরা অসহায় মানুষের হাতে ইফতার তুলে দেন। এতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে আনন্দের আমেজ দেখা যায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির পরিচালক ইয়ামিন ভূঁইয়া, চেয়ারম্যান মো. হোসাইন, মহাসচিব মীযানুর রহমান, মানবকল্যাণ পরিষদের চেয়ারম্যান মান্নান ভূঁইয়া।

পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মো. হোসাইন বলেন, “রমজান মাস আমাদের সহমর্মিতা, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজের পথ-শিশু ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব। আমরা চাই ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রমের মাধ্যমে অসহায় মানুষের পাশে থাকতে।”

এ সময় স্থানীয়রা সংগঠনটির এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এমন সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন