নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে ‘জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস’ এর ইফতার মাহফিল

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:০৮, ১৪ মার্চ ২০২৬ | আপডেট: ২০:০৯, ১৪ মার্চ ২০২৬

সিদ্ধিরগঞ্জে ‘জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস’ এর ইফতার মাহফিল

মানবাধিকার আমাদের প্রতিদিনের জন্য অপরিহার্য। এই বছরের প্রতিপাদ্যকে সামনে রেখে ‘জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস’ এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ বি)কাল ৫টায় সিদ্ধিরগঞ্জ পুল এম এস টাওয়ারের ফুড গার্ডেনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস এর বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও এডভোকেট মো: মনির হোসেন  বলেন, অসহায় মানুষের পাশে, জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস বাংলাদেশে অসহায় গরিব মানুষের কল্যানে কাজ করে। প্রতি বছরের ন্যায় এবারও ইফতার মাহফিল জার্নালিষ্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস আয়োজন করে। 

তিনি আরও বলেন,জাতিসংঘে ঘোষণায় বলা হয়েছে গরিব অসহায়  মানুষের অধিকার বাস্তবায়ন, ন্যায় বিচার, বাক স্বাধীনতা, গনতন্ত্রে চর্চা মূল লক্ষ্য হল এ সংগঠনের।তিনি আরও বলেন, মানবাধিকার লঙ্ঘন করে এমন কোন কাজ করা  থেকে বিরত থাকা। 

যেখানে মানুষের অধিকার সুরক্ষিত থাকবে, দারিদ্র্য আজ বিশ্বের সবচেয়ে গুরুতর মানবাধিকার চ্যালেঞ্জ হিসেবে দেখা হয়। মানবাধিকার প্রতিষ্ঠায় দারিদ্র্য দুরীকরণ একটি অর্জনযোগ্য লক্ষ্য।

ইফতার মাহফিল উপস্থিত ছিলেন, দৈনিক আমাদের জাগরণ পত্রিকার সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা শাখার জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস এর সভাপতি নুরুল আজিজ চৌধুরী, সাধারণত সম্পাদক আমির হোসেন, আলোকিত শীতলক্ষ্যার সাংবাদিক তোফাজ্জল হোসেন মায়া, সাংবাদিক নিউজ ২৪ বাংলা’র নাদিম হোসেন, সাংবাদিক মীর কাসেম, বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ ইমাম হোসেন বাদল, আবুল খায়ের, এস এম আজাদ, লিটন চৌধুরী, আনোয়ার হোসেন, মনিরুজ্জামান, হাসানুজ্জামান, আবু বক্কর সিদ্দিক, মনিরা সুলতানা, মো: সায়হান, সিয়াম, ফাহিমা, হাসিনা আক্তার প্রমুখ।

পরিশেষে দোয়া ও মোনাজাতে বাংলাদেশের মানুষের মানবাধিকার রক্ষার অঙ্গীকারে ঐক্যবদ্ধ ও পবিত্র মাহে রমযানের গুরুত্বপূর্ণ তাৎপর্য তুলে ধরেন।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন