নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

আহলে সুন্নাত ওয়াল জামায়াত জালকুড়ি শাখার ইফতার ও দোয়া মাহফিল

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৩:৪০, ১৫ মার্চ ২০২৬

আহলে সুন্নাত ওয়াল জামায়াত জালকুড়ি শাখার ইফতার ও দোয়া মাহফিল

সিদ্ধিরগঞ্জে আহলে সুন্নাত ওয়াল জামায়াত জালকুড়ি শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মার্চ) বিকালে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি ঝুটপট্টিস্থ ছাদেক আলী ফকির জামে মসজিদ প্রঙ্গণে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, আহলে সুন্নাত ওয়াল জামায়াত জালকুড়ি শাখার উপদেষ্টা সদস্য আলহাজ্ব নেকবর আলী, সভাপতি আলহাজ্ব শাকির আহাম্মেদ, সহ-সভাপতি মোবারক হোসেন, মিজানুর রহমান, আককাছ আলী, আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সদস্য সিরাজুল ইসলাম, ছাদেক আলী ফকির জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জসিম উদ্দিন চাঁদপুরী, জালকুড়ি বাসস্ট্যান্ডস্থ ছমির উদ্দিন কমপ্লেক্স জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মারুফ বিল্লাহ আশেকী, নেদায়ে ইসলাম জেলার সাধারণ সম্পাদক হাকিম নুরুল ইসলাম, আব্দুল মালেকসহ বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগণ।

ইফতার ও দোয়া মাহফিলের পূর্বে আহলে সুন্নাত ওয়াল জামায়াত জালকুড়ি শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, আপনারা যারা আহলে সুন্নাত ওয়াল জামায়াত কমিটিতে কাজ করার জন্য ইচ্ছে পোষন করেছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমারা যেন সকলে ইসলামের হাত,কে শক্তিশালী করার জন্য ঐক্যবন্ধভাবে কাজ করতে পারি তার জন্য সবাই দোয়া করবেন।# 

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন